Advertisement

Jammu Kashmir Encounter: কাশ্মীরে খতম লস্করের মোস্ট ওয়ান্টেড জঙ্গিনেতা, এখনও চলছে এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরে যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হল এক পাকিস্তানি লস্কর কমান্ডার। জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপ ঘটনোর পিছনে এই মুসার হাত ছিল।

অ্যাকশন মোডে অভিযান চালাচ্ছে বাহিনীঅ্যাকশন মোডে অভিযান চালাচ্ছে বাহিনী
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 8:38 AM IST
  • ভূ-স্বর্গে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী।
  • বুদগামে যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হল এক পাকিস্তানি লস্কর কমান্ডার।
  • আরও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জারি রয়েছে তল্লাশি অভিযান।

ভূ-স্বর্গে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের বুদগামে যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হল এক পাকিস্তানি লস্কর কমান্ডার। নিহত জঙ্গির নাম সুলাইমান শাহ ওরফে মুসা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপ ঘটনোর পিছনে এই মুসার হাত ছিল।

জানা গিয়েছে, গোয়েন্দা মারফত জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ ও ভারতীয় সেনার একটি যৌথ বাহিনী কোরাগ এলাকায় এই অভিযান শুরু করে। এরপর বুদগাম জেলার ইউসমার্গ এলাকায় শুরু হয় এনকাউন্টার। গুলির লড়াইয়ে মুসাকে নিকেশ করা হলেও, আরও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জারি রয়েছে তল্লাশি অভিযান।

ভারতীয় সেনা সূত্রে খবর, মধ্য কাশ্মীরের উচ্চ পার্বত্য অঞ্চলের বুদগামের দুধপথরি জঙ্গলে এনকাউন্টার চলাকালীন সময়ে মুসা নিহত হয়। নিরাপত্তা বাহিনী প্রথম থেকেই নির্দিষ্ট ইনপুট পেয়ে জঙ্গিদের চ্যালেঞ্জ করে। পাল্টা গুলি ছোঁড়ে জঙ্গিরাও। শুরু হয়ে যায় গুলির লড়াই।

৫ সেপ্টেম্বর খতম করা হয়েছিল মুসার সহযোগীকে

এর আগে ৫ সেপ্টেম্বর মুসার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিরকেও এনকাউন্টারে নিকেশ করা হয়। সেনা সূত্রে খবর, মুসা জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি হামলায় জড়িত ছিল। বহুদিন ধরেই তার খোঁজে ছিল নিরাপত্তা বাহিনী। অবশেষে এদিন নিকেশ করা হল লস্কর-ই-তৈবার এই শীর্ষ জঙ্গিকে।

 সংঘর্ষের পর থেকে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা এখনও ঘিরে রেখেছে বলে সূত্রের খবর। বেশ কয়েকজন আরও শীর্ষ স্থানীয় জঙ্গি সেখানে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে গোটা এলাকায়। 

 

Read more!
Advertisement
Advertisement