Advertisement

Devendra Mahto Jharkhand: পরীক্ষা বাতিল, ১৬ দিনের অনশন ভাঙলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র, CBI তদন্তের দাবি জারি

অনশন ভাঙলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহতো। সরকার দাবি মেনে নিতেই অনশন প্রত্যাহার করলেন। এরপর ঠিক কী বললেন?

অনশন ভাঙলেন দেবেন্দ্র মাহাতোঅনশন ভাঙলেন দেবেন্দ্র মাহাতো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 7:34 AM IST
  • অনশন ভাঙলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহতো
  • সরকার দাবি মেনে নিতেই অনশন প্রত্যাহার করলেন
  • এরপর ঠিক কী বললেন?

অনির্দিষ্টকালের অনশন তুলে নিলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহতো। ঝাড়খণ্ড সরকারের জেএসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (JSSC-CGL) পরীক্ষা বাতিল এবং টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড (TDPL)-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া ক্যানসেল ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিলেন তিনি। তবে এখনও আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ বাতিল হওয়া পরীক্ষাগুলির সিবিআই তদন্তের দাবিতে অনড়।

সরকারের সিদ্ধান্ত সামনে আসার পরই অনশন ভাঙেন দেবেন্দ্র। নিজের প্রতিক্রিয়াতে জানান, এমন আইন তৈরি করা উচিত যাতে কোনও ছাত্র প্রতারিত হতে না হয়। এর নিশ্চয়তা দিতে হবে সরকারকে।

সেই সঙ্গে তিনি এই আন্দোলনে পাশে থাকার জন্য সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, সংবাদমাধ্যম, পুলিশ, ঝাড়খণ্ড সরকার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, 'আমরা কৃতজ্ঞ যে পড়ুয়াদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আমাদের দাবিগুলি পূরণ করা হয়েছে।' এই সময়ই তিনি জানান, পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি আরও বলেন, 'আজ আমাদের অনশনের ১৬তম দিন। অত্যন্ত মর্যাদার সঙ্গে আমরা অনশন শেষ করলাম।' এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারার জন্য ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি, মন্ত্রী দীপিকা পাণ্ডে এবং বিধায়ক জয়রাম মাহাতোর মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এরপরই দেবেন্দ্র জানান, তাঁরা যে দাবিগুলির জন্য আন্দোলন করছিলেন, সেগুলি পূরণ করা হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হল।

যদিও আগামিদিনে বৃহত্তর সংস্কারের দাবিতে লড়াই চলবে বলেও স্পষ্ট করেন তিনি। দেবেন্দ্র বলেন, 'আরও সংস্কারের জন্য আমাদের লড়াই চলবে।' 

সিবিআই তদন্ত চাইছেন ছাত্রনেতরা
দেবেন্দ্র অনশন তুলে নিয়েছেন। তবে এখনও সিবিআই তদন্তের পক্ষেই জোর সওয়াল করছেন ঝাড়খণ্ডের ছাত্রনেতারা। তাদের দাবি , বাতিল হওয়া JSSC-CGL এবং TDPL-এর পরীক্ষাগুলিতে সিবিআই তদন্তের চাওয়া হয়েছে। সেই দাবি এখনও পূরণ হয়নি। এমন পরিস্থিতিতে সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে 'প্রথম পদক্ষেপ' বলে উল্লেখ করেন ছাত্রনেতা পীযূষ কুমার। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের সব দাবি এখনও পূরণ হয়নি। লড়াই চলবে।

Advertisement

ওদিকে রবীন্দ্র পাসওয়ান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও রাজ্য সরকারকে পড়ুয়াদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে বাতিল হওয়া পরীক্ষাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন।

TDPL-এর সব পরীক্ষা বাতিল সরকারের

সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোরেন বলেন, 'TDPL যেই সমস্ত পরীক্ষা নিয়েছে এবং ফলাফল প্রকাশ করেছে, সেগুলি বাতিল করা হল। TDPL-এর মাধ্যমে পরিচালিত পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়াও বাতিল করা হল।'

তিনি আরও জানান, ২০১৪ সাল থেকে TDPL-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষার তদন্ত করবে সিআইডি। 

 

Read more!
Advertisement
Advertisement