Advertisement

J-K: কুলগামের দু'টি গ্রামে এনকাউন্টার, সংঘর্ষে নিহত ৪ সন্ত্রাসবাদী, শহিদ এক জওয়ান

দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চিনিগামে সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টারে চার জঙ্গি নিহত হয়। শনিবার সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সন্ত্রাসবাদী নিহত হয়। পাল্টা গুলিতে এক জওয়ান শহিদ হন।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2024,
  • अपडेटेड 11:10 PM IST

দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চিনিগামে সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টারে চার জঙ্গি নিহত হয়। শনিবার সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সন্ত্রাসবাদী নিহত হয়। পাল্টা গুলিতে এক জওয়ান শহিদ হন।

প্রথম সেনা অভিযান শুরুর মাত্র কয়েক ঘণ্টা পরে, চিনিগাম গ্রামে গুলি চালানোর আরেকটি জায়াগায় গুলিবর্ষণ শুরু হয়। সেনাবাহিনী লস্কর গ্রুপ সম্পর্কে তথ্য পেয়েছিল আগেই, তারপরে নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছয়, উভয় পক্ষ থেকে গুলি চলতে শুরু করে। সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে আহত হন এক জওয়ান। আহত জওয়ানকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

সেনাবাহিনী কুলগাম এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দার তথ্য পেয়েছিল। এরপর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় জওয়ান ও সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই সেনা জওয়ান আহত হন। আহত জওয়ানদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসার সময় একজন জওয়ান শহিদ হয়েছেন।

এর আগে, কর্মকর্তারা বলেন, শনিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এবং উধমপুর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সহকারী সাব-ইন্সপেক্টর সহ দুই বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ান শহিদ হন।

তিনি জানান, গাড়িটি রাস্তা থেকে পিছলে কাঠুয়া জেলার রাজবাগের কাছে উজ খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় হিমাচল প্রদেশের বাসিন্দা এএসআই পরশোতম সিং শহিদ হন, তাঁর দুই সহকর্মী রক্ষা পান। তিনি বলেন, যসরোটা থেকে রাজবাগ যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পরশোতম সিং গাড়িটি চালাচ্ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা দুই বিএসএফ কর্মীদের জীবন বাঁচাতে সক্ষম হয়। কিন্তু পরশোত্তম সিং প্রবল স্রোতে ভেসে যান এবং পরে তাঁকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরেকটি দুর্ঘটনায়, বিএসএফ জওয়ান অমিত কুমার শুক্লা (৩০) তিনি উধমপুর জেলার চেনানি-নাশরি টানেলের ভিতরে উল্টে প্রাণ হারান।
 

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement