Advertisement

JPC On One Nation One Election Bill: 'প্রিয়াঙ্কা, কল্যাণের সঙ্গে বাঁসুরি...', এক দেশ এক নির্বাচন নিয়ে জেপিসি, রিপোর্ট কবে?

'এক দেশ এক নির্বাচন' বিল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মত জানাতে হবে যৌথ সংসদীয় কমিটিকে।  আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের লোকসভার প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে জেপিসি-কে রিপোর্ট পেশ করতে হবে।

এক দেশ এক নির্বাচনে গঠিত জেপিসিএক দেশ এক নির্বাচনে গঠিত জেপিসি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 12:47 PM IST
  • লোকসভা সদস্যদের নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
  • আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যৌথ সংসদীয় কমিটি সংক্রান্ত প্রস্তাব পেশ করেন।

'এক দেশ এক নির্বাচন' বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার এই কমিটি গঠিত হল। তাতে রয়েছেন ৩৯ জন সাংসদ। এর মধ্যে লোকসভার ২৭ জন এবং রাজ্যসভার ১২ জন সদস্য। শীতকালীন অধিবেশনে লোকসভায় বিলটি পেশ হয়েছিল ।

লোকসভা সদস্যদের নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভার অধিবেশন মুলতবি হওয়ার আগে শুক্রবার সংসদে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যৌথ সংসদীয় কমিটি সংক্রান্ত প্রস্তাব পেশ করেন। ওই কমিটি কবে রিপোর্ট জমা দেবে তা-ও এই প্রস্তাবে স্পষ্ট করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর জোর বিতণ্ডার পর লোকসভায় পেশ করা হয় এক দেশ এক নির্বাচন বিলটি। বিরোধীদের দাবি, রাজ্যের স্বশাসন থাকবে না। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের যুক্তি,রাজ্যের যে ক্ষমতা রয়েছে তাতে হস্তক্ষেপ করবে না এই বিল।   

লোকসভার ২৭ জন সাংসদ রয়েছেন জেপিসি-তে 

এই তালিকায় রয়েছেন যথাক্রমে পিপি চৌধুরী, সিএম রমেশ, বাঁসুরি স্বরাজ, পুরষোত্তম ভাই রুপালা ও অনুরাগ সিং ঠাকুর। এছাড়া আছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তৃণমূলের তরফে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া আছেন বিষ্ণু দয়াল রাম, ভর্ত্রীহরি মহতাব, সম্বিত পাত্র, অনিল বালুনি, বিষ্ণু দত্ত শর্মা, বৈজয়ন্ত পান্ডা, সঞ্জয় জয়সওয়াল, মনীশ তিওয়ারি, সুখদেব ভগত, ধর্মেন্দ্র যাদব, ছোটেলাল, টিএম সেলভাগানাপতি, জিএম হরিশ বালযোগী, অনিল যশবন্ত দেশাই, সুপ্রিয়া সুলে, শ্রীকান্ত একনাথ শিন্ডে, শাম্ভবী, কে রাধাকৃষ্ণান, চন্দন চৌহান এবং বি বল্লভনেনি। 

জেপিসি কবে রিপোর্ট দেবে? 

'এক দেশ এক নির্বাচন' বিল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মত জানাতে হবে যৌথ সংসদীয় কমিটিকে।  আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের লোকসভার প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে জেপিসি-কে রিপোর্ট পেশ করতে হবে। রাজ্যসভার ১২ জন সদস্যকেও জেপিসি-তে অন্তর্ভুক্ত করতে  হবে। তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement