Advertisement

Bengaluru Car Blast: প্রেমিকার সঙ্গে সহমরণের প্ল্যান? গাড়িতে বোমা রাখলেন যুবক; শেষ মুহূর্তে লাফ প্রেমিকার

শনিবার সকালে জয়নগরে যুবতীর ভাড়াবাড়িতে গিয়ে নাগেন্দ্র তাঁর সঙ্গে অশান্তি শুরু করে। এরপর একটি উবার ক্যাব ভাড়া করে ওই যুবতীকে জোর করে তুলে নিয়ে যায়। যুবতীর পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল।

প্রেমিকার সঙ্গে সহমরণের প্ল্যান? গাড়িতে বোমা রাখলেন যুবক; শেষ মুহূর্তে লাফ প্রেমিকারপ্রেমিকার সঙ্গে সহমরণের প্ল্যান? গাড়িতে বোমা রাখলেন যুবক; শেষ মুহূর্তে লাফ প্রেমিকার
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 3:43 PM IST

কর্ণাটকের তুমাকুরু জেলার জাতীয় সড়কে চলন্ত গাড়িতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ির ভেতরে থাকা নাগেন্দ্র নামের এক যুবকের ঝলসে মৃত্যু হয়েছে। মৃত যুবকের বয়স আনুমানিক ত্রিশ বছর বলে জানা গিয়েছে। ঘটনার সময় তাঁর প্রাক্তন প্রেমিকা চলন্ত গাড়ি থেকে কোনও রকমে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন। গাড়ির চালক প্রবীণ এবং ওই যুবতী সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি হাসপাতালের ওটি টেকনিশিয়ান ওই যুবতীর সঙ্গে নাগেন্দ্রর আগে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং যুবতী নাগেন্দ্রর ফোন নম্বর ব্লক করে দেন। শনিবার সকালে জয়নগরে যুবতীর ভাড়াবাড়িতে গিয়ে নাগেন্দ্র তাঁর সঙ্গে অশান্তি শুরু করে। এরপর একটি উবার ক্যাব ভাড়া করে ওই যুবতীকে জোর করে তুলে নিয়ে যায়। যুবতীর পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল।

গাড়িটি যখন আঙ্কোলার দিকে যাচ্ছিল তখন নাগেন্দ্র যুবতীকে খুনের হুমকি দিতে থাকে। নিজের কাছে থাকা একটি বিস্ফোরক যন্ত্র যুবতীকে দেখিয়ে সে আত্মহত্যার কথা বলে। জোহিহাল্লির কাছে চলন্ত গাড়ির ভেতরে নাগেন্দ্র হঠাৎ একটি ছুরি নিয়ে যুবতীর ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়িটি থামিয়ে দেন এবং যুবতী দরজা খুলে বাইরে লাফ দেন।

এর কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং পুরো গাড়িটিতে আগুন লেগে যায়। নাগেন্দ্র গাড়ির ভেতরেই আটকে পড়ে জীবন্ত পুড়ে মারা যান। তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে নাগেন্দ্র নিজেই বিস্ফোরকটি ফাটিয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement