Advertisement

Kerala Election Results 2026 Live Updates: 'আমরাই মুখ্যমন্ত্রী পদ পাচ্ছি', ফল ঘোষণার আগেই কংগ্রেস শিবিরে উৎসবের প্রস্তুতি কেরলে

Kerala Election Results 2026 Live Updates: কেরলের ১৪০টি আসনের ভাগ্য নির্ধারণ হবে কাল। ৮৮৩ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ বন্দি ইভিএমে। ৪৩টি জায়গায় মোট ১৪০টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং গণনা প্রক্রিয়া নির্ভুল রাখতে মোতায়েন করা হয়েছে ১৫,৪৬৪ জন কর্মী।

কেরলে জয়ের উৎসবের প্রস্তুতি কংগ্রেসেরকেরলে জয়ের উৎসবের প্রস্তুতি কংগ্রেসের
Aajtak Bangla
  • তিরুঅনন্তপুরম,
  • 03 May 2026,
  • अपडेटेड 10:37 PM IST

Kerala Election Results 2026 Live Updates: বুথ ফেরত সমীক্ষা হোক বা হাওয়ার গতি, দক্ষিণের রাজ্য কেরলে এবার পরিবর্তনের ডাক স্পষ্ট। সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। কিন্তু তার অনেক আগে থেকেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) শিবিরে সাজ সাজ রব। তিরুবনন্তপুরমের কেপিসিসি সদর দফতর ইন্দিরা ভবনে ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। জয়ের বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী হাত শিবির যে, ভাবী মুখ্যমন্ত্রীর নাম বাছাই নিয়েও তৎপরতা তুঙ্গে। জোটের শরিক দলগুলিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী কে হবেন, সেই গুরুদায়িত্ব তারা কংগ্রেস হাইকম্যান্ডের ওপরই ছেড়ে দিচ্ছে।

গণনার প্রস্তুতি ও কড়া প্রহরা
কেরলের ১৪০টি আসনের ভাগ্য নির্ধারণ হবে কাল। ৮৮৩ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ বন্দি ইভিএমে। ৪৩টি জায়গায় মোট ১৪০টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং গণনা প্রক্রিয়া নির্ভুল রাখতে মোতায়েন করা হয়েছে ১৫,৪৬৪ জন কর্মী। যার মধ্যে রয়েছেন ১৪০ জন রিটার্নিং অফিসার এবং ৪,২০৮ জন মাইক্রো অবজার্ভার। সোমবার সকাল ৮টা থেকেই শুরু হবে কাউন্টডাউন।

মুখ্যমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে
এআইসিসি সাধারণ সম্পাদক তথা কেরলের ভারপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি রবিবার জানিয়েছেন, জোট শরিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁরা একবাক্যে মেনে নিয়েছেন যে, কংগ্রেস হাইকম্যান্ড যাকে যোগ্য মনে করবে, তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করা হবে। বর্তমানে এই পদের দৌড়ে তিনটি নাম সবচেয়ে বেশি চর্চিত, ভি ডি সতীশন, রমেশ চেন্নিথালা এবং খোদ এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। যদিও দীপা দেবীর দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের নবনির্বাচিত বিধায়করা এবং হাইকম্যান্ড।

ইন্দিরা ভবনে উৎসবের মেজাজ
ফলাফল যাই হোক, কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে উন্মাদনা বাঁধ ভেঙেছে। রবিবার থেকেই সদর দফতরে প্যান্ডেল তৈরির কাজ চলছে। দূর-দূরান্ত থেকে আসা নেতাদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের মধ্যে কে হবেন ‘কেরল পতি’, তা নিয়ে লড়াই চললেও দলের অন্দরে কিন্তু পদ্ধতি মেনেই এগোতে চায় এআইসিসি। কালকের সূর্যোদয় কেরলে কার মুখে হাসি ফোটায়, এখন সেটাই দেখার।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement