
জম্মু ও কাশ্মীরের কুলগামে CRPF-এর একটি সিকিউরিটি পোস্টে হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবা কমান্ডার মহম্মদ লতিফ বাটের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই হামলায় ৩ জন CRPF জওয়ান আহত হয়েছেন। নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ করছে, ২২ বছর বয়সী লতিফ বাট দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে। পুলিশের মতে, উপত্যকায় সক্রিয় থাকা একমাত্র স্থানীয় সন্ত্রাসী সে-ই। অনন্তনাগে একজন পুলিশ হেড কনস্টেবল এবং কুলগাঁওতে ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিকের হত্যার ঘটনাতেও সে জড়িত।
নিরাপত্তা সংস্থাগুলির মতে, লতিফ বাট কুলগাম জেলার খ্রেওয়ান চাদর নিউ কলোনির বাসিন্দা। সে আগে কলেদে পড়ত কিন্তু পরে পড়াশোনা ছেড়ে কাঠমিস্ত্রি হিসেবে কাজ শুরু করে। ২০২৫ সালের নভেম্বরে সে হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যায়। ১৯ নভেম্বর তার পরিবার একটি মিসিং ডায়েরি করে। সে সময়েই লতিফ লস্কর-ই-তৈবায় যোগদান করে।
পুলিশের মতে, লতিফ বাট লস্কর-ই-তৈবার সঙ্গে এখনও যুক্ত। এই সন্ত্রাসবাদী সংগঠন দ্য রেজিট্যান্স ফ্রন্ট (TRF) এবং কাশ্মীর রেভলিউশনারি আর্মির (KRA) মতো সংগঠনগুলির সঙ্গেও যুক্ত। নিরাপত্তা সংস্থাগুলি মনে করে, লতিফ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয়। জানা গিয়েছে, চলতি বছর জুলাই মাসে শোপিয়ানে একটি নিরাপত্তা অভিযানের সময়ে সে পালাতে সক্ষম হয়। সেই সময়েজাকির আহমেদ গনির সংস্পর্শেও ছিল, যে দুলাই মাসে শোপিয়ানে একটি সংঘর্ষে নিহত হয়।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালানোর ভয়াবহ ঘটনার নেপথ্যেও ছিল এই লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন TRF.
অনন্তনাগে এক পুলিশ কর্মীকে হত্যার অভিযোগও রয়েছে লতিফ বাটের বিরুদ্ধে। পুলিশের মতে, ২২ জুলাই অনন্তনাগের জনবহুল বাজারে হেড কনস্টেবল আশিক হুসেইন কুরেশিকে হত্যা পেছনে লতিফ বাটই রয়েছে।
কুলগামে দুই পরিযায়ী শ্রমিককে হত্যার দায়েও অভিযুক্ত লতিফ বাট। চলতি বছর ৩১ জুলাই কুলাগাঁওয়ের কিলাম এলাকার একটি ইটভাটায় কর্মরত ছত্তিশগড়ের দুই শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এই হামলায় দু'জনেরই মৃত্যু হয়। পুলিশের মতে, এটি পরিকল্পিত হামলা ছিল এবং এতে লতিফ বাট জড়িত ছিল।
নিরাপত্তা সংস্থাগুলি লতিফ বাটের গ্রেফতারের জন্য ১৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে। শ্রীনগরের বিভিন্ন স্থানে তার নামে ওয়ান্টেড পোস্টারও লাগানো ছিল। কুলগামে CRPF পোস্টে এই হামলার পর লতিফ বাটের খোঁজে আরও জোরদার অভিযান শুরু হয়েছে।