Advertisement

নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পাচ্ছে দেশ, তিন বাহিনীরই নেতৃত্ব দেবেন এন এস রাজা সুব্রামনি

দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এন. এস. রাজা সুব্রামনি। তিনি বর্তমান সিডিএস, জেনারেল অনিল চৌহানের জায়গায় বসতে চলেছেন।

নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারতনতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারত
Aajtak Bangla
  • 09 May 2026,
  • अपडेटेड 7:39 AM IST
  • নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পেল দেশ।
  • অনিল চৌহানের CDS পদে মেয়াদ রয়েছে আগামী ৩০ মে পর্যন্ত।
  • লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি সামরিক বিষয়ক বিভাগের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল  (অবসরপ্রাপ্ত) এন. এস. রাজা সুব্রামনি। তিনি বর্তমান সিডিএস, জেনারেল অনিল চৌহানের জায়গায় বসতে চলেছেন। অনিল চৌহানের CDS পদে মেয়াদ রয়েছে আগামী ৩০ মে পর্যন্ত। তারপর দায়িত্ব নিয়ে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি সামরিক বিষয়ক বিভাগের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

লেফটেন্যান্ট জেনারেল রাজা সুব্রামনির সামরিক জীবন কিন্তু অত্যন্ত গৌরবময়। তিনি বর্তমানে NSCS (National Security Coordination Secretariat) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সেনাবাহিনীর উপ-প্রধান এবং কেন্দ্রীয় কমান্ডের জিওসি-ইন-সি-এর মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। থিয়েটার কমান্ডের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং সশস্ত্র বাহিনীর একীকরণের ক্ষেত্রে তাঁর এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিস্তারিত আসছে...

TAGS:
Read more!
Advertisement
Advertisement