Advertisement

LK Advani Health Update: ICU-তে লালকৃষ্ণ আডবাণী, এখন কেমন আছেন? যা জানাল হাসপাতাল

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী। দিল্লির অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৯৮ বছর বয়স হয়েছে তাঁর।

লালকৃষ্ণ আদবাণীর শারীরিক অবস্থা এখন কেমন? রইল আপডেট।লালকৃষ্ণ আদবাণীর শারীরিক অবস্থা এখন কেমন? রইল আপডেট।
পীযূষ মিশ্র
  • কলকাতা,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 12:58 PM IST
  • বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী।
  • দিল্লির অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
  • শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

LK Advani Health Update: বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী। দিল্লির অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৯৮ বছর বয়স হয়েছে তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছে।

হাসপাতালের হেলথ বুলেটিন অনুযায়ী, বুকে সংক্রমণ হয়েছে তাঁর। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডঃ বিনীত সুরির তত্ত্বাবধানে  চিকিৎসা চলছে। আপাতত তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তবে শারীরিক অবস্থা নিয়ে নতুন করে কোনও আশঙ্কার কথা জানায়নি হাসপাতাল।

কয়েক দিন আগেই দেখা করেছিলেন PM মোদী
হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় এক সপ্তাহ আগে, গত ৭ অক্টোবর আডবাণীর সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আডবাণীর বাসভবনে গিয়েছিলেন।  সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় ভারতের রাজনীতিতে লালকৃষ্ণ আডবাণীর অবদানের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। দেশের জনজীবনে তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের গভীর প্রভাব রয়েছে বলে জানিয়েছিলেন। 

বিজেপিকে শক্তিশালী করার পিছনে বড় ভূমিকা
ভারতীয় রাজনীতিতে লালকৃষ্ণ আডবাণী দীর্ঘদিনের পরিচিত মুখ। একাধিক বার বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিজেপিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চার বার রাজ্যসভার সাংসদ এবং সাতবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।  
 

Read more!
Advertisement
Advertisement