Advertisement

বিদ্রোহী TMC সাংসদদের NCPI-যোগে অনুমতি? সোমেই সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার

TMC MPs merger NCPI: আগামিকালই হতে পারে সিদ্ধান্ত। লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন 'বিদ্রোহী' সাংসদের NCPI শিবিরে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার। সোমবার থেকে সংসদের হাই-ভোল্টেজ বাদল অধিবেশন শুরু।

লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন 'বিদ্রোহী' সাংসদের NCPI শিবিরে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার। লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন 'বিদ্রোহী' সাংসদের NCPI শিবিরে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার। 
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jul 2026,
  • अपडेटेड 9:22 PM IST
  • সোমবার থেকে সংসদের হাই-ভোল্টেজ বাদল অধিবেশন শুরু।
  • নিম্নকক্ষে শিন্ডে শিবিরের সাংসদ সংখ্যা এক ধাক্কায় ৭ থেকে বেড়ে ১৩ হয়ে গেল।
  • সোমবার অধিবেশন শুরুর আগেই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

TMC MPs merger NCPI: আগামিকালই হতে পারে সিদ্ধান্ত। লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন 'বিদ্রোহী' সাংসদের NCPI শিবিরে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার। সোমবার থেকে সংসদের হাই-ভোল্টেজ বাদল অধিবেশন শুরু। এর আগে উদ্ধব ঠাকরের শিবিরের (Shiv Sena UBT) ৬ জন বিক্ষুব্ধ সাংসদকে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে অফিসিয়ালি যুক্ত হওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন স্পিকার। এর ফলে নিম্নকক্ষে শিন্ডে শিবিরের সাংসদ সংখ্যা এক ধাক্কায় ৭ থেকে বেড়ে ১৩ হয়ে গেল।

পাশাপাশি লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন 'বিদ্রোহী' সাংসদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI) শিবিরে যোগদানের আবেদনের ফাইলটিও স্পিকারের বিবেচনাধীন রয়েছে। সোমবার অধিবেশন শুরুর আগেই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

সংসদীয় রাজনীতিতে এই বিপুল ভাঙন এবং সমীকরণের পরিবর্তন অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের আলাদা বসার ব্যবস্থা?
রবিবার লোকসভা সচিবালয়ের বিশেষ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের যে ২০ জন সাংসদ দলনেত্রীর নির্দেশ অমান্য করে এনসিপিআই (NCPI) জোটে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন, স্পিকার ওম বিড়লা প্রাথমিকভাবে লোকসভার ভেতরে তাঁদের জন্য পৃথক আসনের বন্দোবস্ত করার অনুমতি দিয়েছেন। তবে তাঁদের মূল দলের সঙ্গে এই জোটের সংযুক্তিকরণ আইনত বৈধ কি না, তা খতিয়ে দেখছেন স্পিকার। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন সংসদের ঘণ্টা বাজার আগেই এই ২০ জন দলত্যাগী সাংসদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে পারে।    

Read more!
Advertisement
Advertisement