Advertisement

Puri Rath Yatra 2026: রথের দিন ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস, পুরীতে রেড অ্যালার্ট জারি করল IMD

Puri Rath Yatra Day Weather Forecast: IMD বুলেটিনে জানানো হয়েছে, উপরের বায়ুমণ্ডলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ অর্থাত্‍ বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী দু'দিনে ওই সিস্টেমটি ওড়িশার উত্তরে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পুরীতে। 

পুরীতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রথের দিনপুরীতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রথের দিন
Aajtak Bangla
  • পুরী,
  • 15 Jul 2026,
  • अपडेटेड 1:46 PM IST
  • অতিভারী বৃষ্টির পূর্বাভাস পুরীতে
  • রথযাত্রার দিন রেড অ্যালার্ট জারি পুরীতে
  • উত্তাল হবে পুরীর সমুদ্র

রথযাত্রা উপলক্ষে পুরীতে ব্যাপক ভিড়। জগন্নাথ ধামের রথ দেখতে ভারত তো বটেই, বিদেশ থেকেও বহু পর্যটকও আসেন পুরীতে। কিন্তু রথের দিন পুরীতে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস দিল IMD। শুধু পুরী নয়, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশার একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অতিভারী বৃষ্টির পূর্বাভাস পুরীতে

IMD বুলেটিনে জানানো হয়েছে, উপরের বায়ুমণ্ডলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ অর্থাত্‍ বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী দু'দিনে ওই সিস্টেমটি ওড়িশার উত্তরে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পুরীতে। 

পুরীতে সমুদ্র উত্তাল - পিটিআই ছবি

ওড়িশার উপকূলীয় এলাকাগুলির মধ্যে অন্যতম হল পুরী। ওড়িশার সবচেয়ে বড় উত্‍সব রথযাত্রা ঘিরে পুরীতে তিলধারণের জায়গা নেই। কর্তৃপক্ষের দাবি, শহরের বিভিন্ন প্রান্তে জমে থাকা বৃষ্টির জল দ্রুত সরিয়ে ফেলতে দমকল বাহিনীর কর্মীরা কাজ করছেন। শ্রীজগন্নাথ মন্দিরের সামনের প্রধান সড়ক গ্র্যান্ড রোডেও জল নিষ্কাশনের কাজ চলছে। বৃহস্পতিবার রথযাত্রায় এই পথ দিয়েই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানা হবে। পুরীর দমকল বিভাগের কর্তারা জানাচ্ছেন, ভারী বৃষ্টিতে যে সব জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে, সেই এলাকাগুলিতে পাম্পিং মেশিন রাখা হয়েছে। দ্রুত জল নিষ্কাশন হবে। 

পুরীতে দুর্যোগের পূর্বাভাস

রথযাত্রার দিন রেড অ্যালার্ট জারি পুরীতে

IMD জানাচ্ছে, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪৩ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে পুরীতে। বৃহস্পতিবার রথযাত্রা। IMD-র পূর্বাভাসে পুরী ও জগত্‍‍‌সিংহপুর জেলায় অতিভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে। দুর্যোগের জন্য আজ স্কুল, কলেজও বন্ধ রাখা হয়েছে পুরীতে। আইএমডি ভুবনেশ্বর অফিস পুরী শহরের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জারি করা একটি বিশেষ সতর্কবার্তায় তীর্থযাত্রীদের বজ্রবিদ্যুৎ ও বজ্রঝড়ের সময় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রবীণ ভক্ত, শিশু এবং যাঁদের শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজা বা অতিরিক্ত ভিড়ের মধ্যে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
পুরীর সমুদ্রে নজরদারি চলছে

আইএমডি জানিয়েছে, প্রবল বৃষ্টি বা বজ্রপাত শুরু হলে তীর্থযাত্রীদের কোনও পাকা ভবনে আশ্রয় নিতে হবে। কোনও অবস্থাতেই গাছের নীচে, বৈদ্যুতিক খুঁটির কাছে বা অস্থায়ী কাঠামোর নিচে আশ্রয় নেওয়া উচিত নয়।

উত্তাল হবে পুরীর সমুদ্র

পুরীর সমুদ্রও উত্তাল থাকবে বলে জানিয়েছে আইএমডি। তাই ১৭ জুলাই পর্যন্ত সমুদ্রে না নামার পরামর্শ দিয়েছে প্রশাসন। মত্‍স্যজীবীদেরও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।  আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কেন্দ্রাপাড়া জেলার ডেরাবিশিতে ১৩৫ মিলিমিটার এবং একই জেলার পাটামুন্ডাইয়ে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, পুরী, সম্বলপুর, কটক, কেন্দ্রাপাড়া এবং যাজপুর জেলার আরও ২১টি এলাকায় ৬৫ থেকে ১০৭ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে।

বুধবারের জন্য ময়ূরভঞ্জ, কেনঝর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, যাজপুর, খুরদা রোড, কটক, নয়াগড়, অনুগুল, ঢেঙ্কানল, বৌধ, গঞ্জাম এবং কন্ধমাল জেলায় 'অরেঞ্জ ওয়ার্নিং' জারি করেছে আইএমডি। এই সতর্কতার অর্থ, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে বালেশ্বর, দেওগড়, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, সম্বলপুর, বরগড়, সোনেপুর, বলাঙ্গির, নুয়াপাড়া, কালাহান্ডি, রায়গড়া এবং গজপতি জেলায় 'ইয়েলো ওয়ার্নিং' বা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement