Advertisement

Lpg Booking Rules : LPG সিলিন্ডারের বুকিংয়ের নিয়মে বদল, পাওয়া যাবে আরও কম দিনের ব্যবধানে

দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান থাকায় অনেক সময় রান্নার গ্যাসের সমস্যা তৈরি হচ্ছিল। এর ফলে কোথাও কোথাও বেআইনি রিফিলিং এবং কালোবাজারির মতো সমস্যাও বাড়ছিল।

LPG নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের LPG নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 8:18 PM IST
  • রিফিলের জন্য অপেক্ষা করা গ্রাহকের সংখ্যা কমে আসাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রক
  • এর আগে জুন মাসে বাণিজ্যিক LPG সরবরাহের উপর জারি করা বিধিনিষেধও তুলে নিয়েছিল সরকার

LPG-র বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন। LPG সিলিন্ডার রিফিল বুকিংয়ের ব্যবধান ৪৫ দিন থেকে কমিয়ে ২৫ দিন করা হল। এতদিন গ্রামাঞ্চলে LPG সিলিন্ডার রিফিল বুকিংয়ের জন্য ৪৫ দিনের সময়সীমা ধার্য করা হয়েছিল। তবে তা কমানো হল। অর্থাৎ এবার থেকে বুকিংয়ের ব্যবধান ২৫ দিন হল। ফলে হাসি ফুটবে গ্রামাঞ্চলের মানুষের মনে। 

হরমুজ সঙ্কটের আগে গ্রাম ও শহর দুই জায়গাতেই রিফিল বুকিংয়ের ব্যবধান ছিল ২৫ দিনের। গ্রামাঞ্চলের রিফিল বুকিংয়ের ব্যবধান ৪৫ দিন করে দেওয়ার ফলে বেশ কিছু পরিবার সমস্যায় পড়ছিল। বিশেষ করে বড় পরিবারগুলির ক্ষেত্রে দ্রুত গ্যাস শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার বুক করতে অপেক্ষা করতে হচ্ছিল। এবার সেই সমস্যা অনেকটাই কমবে। নতুন নিয়মে গ্রাম ও শহর- দুই এলাকার গ্রাহকদের জন্যই সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২৫ দিন করা হয়েছে।

কেন নিয়ম বদল করা হল?

গ্রামাঞ্চলে দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান থাকায় অনেক সময় রান্নার গ্যাসের সমস্যা তৈরি হচ্ছিল। এর ফলে কোথাও কোথাও বেআইনি রিফিলিং এবং কালোবাজারির মতো সমস্যাও বাড়ছিল। নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল গ্রামাঞ্চলের মানুষকে সময়মতো রান্নার গ্যাস পৌঁছে দেওয়া এবং গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও সহজ করা।

বিয়ে, পুজো বা উৎসবের সময়ে গ্রামাঞ্চলের অনেক পরিবারে রান্নার গ্যাসের ব্যবহার বেড়ে যায়। তাই ২৫ দিনের নতুন নিয়ম চালু হওয়ায় প্রয়োজনের সময় নতুন সিলিন্ডার পেতে গ্রাহকদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। অর্থাৎ, আপনার বাড়িতে যদি গ্যাসের খরচ বেশি হয়, তাহলে একটি ১৪.২ কেজির সিলিন্ডার ডেলিভারি পাওয়ার ২৫ দিন পরেই পরের সিলিন্ডার বুক করতে পারবেন।

এই নতুন নিয়ম ইন্ডিয়ান অয়েল-এর Indane, ভারত পেট্রোলিয়াম-এর Bharatgas এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের HP Gas—তিন সংস্থার ক্ষেত্রেই কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা কোটি কোটি গ্রামীণ পরিবারও এর ফলে সুবিধা পাবেন। তাঁরা প্রয়োজন অনুযায়ী আরও সহজে গ্যাস রিফিলের সময় ঠিক করতে পারবেন।

Advertisement

রিফিল বুকিংয়ের ব্যবধান ৪৫ দিন থেকে কমিয়ে ২৫ দিন করার ফলে গ্রাহকদের সুবিধার পাশাপাশি গ্যাস সরবরাহ ব্যবস্থাও আরও মসৃণ হবে। ডিস্ট্রিবিউটরদের জন্যও সিলিন্ডার সরবরাহ এবং স্টক ম্যানেজমেন্ট করা সহজ হবে।

নিয়ম বদলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে LPG সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং রিফিলের জন্য অপেক্ষা করা গ্রাহকের সংখ্যা কমে আসাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রক। অর্থাৎ, যে সময় রিফিল বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছিল, সেই সময়ের তুলনায় এখন গ্যাসের সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং বকেয়া রিফিলের সংখ্যাও কমেছে।

নতুন নিয়মে প্রায় ছয় মাস পর গ্রামাঞ্চলের পরিবারগুলির জন্য আবার শহরের মতোই ২৫ দিনের বুকিং ব্যবধান ফিরল। এর ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা বহু গ্রামীণ পরিবারও সরাসরি সুবিধা পাবেন।

এর আগে জুন মাসে বাণিজ্যিক LPG সরবরাহের উপর জারি করা বিধিনিষেধও তুলে নিয়েছিল সরকার। তেল বিপণন সংস্থাগুলিকে সঙ্কটের আগের মাত্রায় নন-ডোমেস্টিক প্যাকেটজাত LPG সরবরাহ পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি শিল্প সংস্থাগুলিকেও আগের ব্যবহারের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত LPG সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল।
 

Read more!
Advertisement
Advertisement