Advertisement

Lucknow Purania Fire: লখনউয়ে 'স্টিফেন কোর্টের' স্মৃতি, ভয়াবহ আগুনে মৃত্যু মিছিল, বাঁচতে ছাদ থেকে ঝাঁপ

মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়ছে। নিহতদের আনুমানিক বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

লখনউয়ের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডলখনউয়ের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Aajtak Bangla
  • লখনউ,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 6:04 PM IST

লখনউয়ের আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি গেমিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের আনুমানিক বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই বিল্ডিংয়ের সবচেয়ে নীচু তলায় পোষ্যদের সামগ্রীর দোকান ছিল। উপরের তলায় একটি গেমিং জোন ছিল, যেখানে কর্মীরা গেমিং সফটওয়্যার নিয়ে কাজ করতেন। আগুন লাগার পর উপরের তলায় যারা ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাথরুমে কয়েকজন আটকা পড়েছিলেন। তাদেরকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করেন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, অনেককে বারান্দা এবং বিল্ডিংয়ের অন্যান্য অংশ থেকে ঝাঁপ দিতে দেখা যায়। একজন নিজের জীবন বাঁচাতে বিল্ডিংথেকে লাফ দেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দমকলকর্মীরা ব্যাপক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং প্রশাসনকে সতর্ক থাকতে  নির্দেশ দিয়েছেন। 

উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণকার্য পর্যবেক্ষণ করেন। তিনি জানান, মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, যাদের সকলের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন। পুলিশ (ডিজিপি) ও অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র)-কে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ও শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। পিএমও জানিয়েছে, নিহতদের পরিবার প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা। আহতরা ৫০,০০০ টাকা সহায়তা পাবে। লখনউ পুলিশ ও প্রশাসন স্পষ্ট করেছে, ত্রাণ ও উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে একটি তদন্ত চলছে এবং প্রশাসন প্রতিটি দিক পর্যবেক্ষণ করছে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement