Advertisement

Terrorist In Kashmir: ম্যাগি- বাসমতি চাল-দেশি ঘি, কাশ্মীরে জঙ্গি ডেরায় ঢুকে হতবাক ভারতীয় সেনা

ম্যাগি থেকে শুরু করে বাসমতি চাল, সঙ্গে দেশি ঘি। জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের জঙ্গলে জঙ্গিদের ডেরার হদিশ পেল ভারতীয় সেনা। ভিতরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ।

কিশতওয়ারে জঙ্গি ডেরা কিশতওয়ারে জঙ্গি ডেরা
Aajtak Bangla
  • কিশতওয়ার, কাশ্মীর ,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 10:05 AM IST
  • জঙ্গিদের ডেরার হদিশ পেল ভারতীয় সেনা
  • উদ্ধার ম্যাগি, বাসমতি চাল, দেশি ঘি
  • অভিযানে চক্ষু চড়কগাছ সেনার

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার একটি বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে একটি জঙ্গি আস্তানার হদিশ মিলেছে। যেখানে LPG সিলিন্ডার, গ্যাস স্টোভ, শুকনো ফল, শকাসবজি, বাসমতি চাল, ম্যাগি নুডলসের প্যাকেট, দেশি ঘি ও অন্যান্য খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে। যা থেকে স্পষ্ট, জঙ্গিরা সেখানে টানা কয়েকদিন ধরে ঘাঁটি গেড়ে ছিল।

নিরাপত্তা বাহিনী ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে অভিযান চালানোর সময়েই এই ডেরার হদিশ মিলেছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া রসদ ইঙ্গিত দিচ্ছে জঙ্গিরা দীর্ঘ সময় অবস্থানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে একটি লজিস্টিক বেস তৈরি করেছিল। 

এই তল্লাশি অভিযান ‘অপারেশন ত্রাশি-১’-এর অংশ, যা গত ৩ দিন ধরে চাত্রু ও সংলগ্ন বনাঞ্চলে চলছে। যদিও সাম্প্রতিক সময়ে জঙ্গিদের সঙ্গে সরাসরি কোনও সংঘর্ষ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা কাছাকাছি পাহাড়ি এলাকায় পালিয়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনী বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং জঙ্গিরা যাতে আবার সংগঠিত হতে না পারে, সে জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

এই অভিযানে সেনাবাহিনীর এক প্যারাট্রুপার, হাবিলদার গজেন্দ্র সিং প্রাণ হারান এবং আরও ৭ জন নিরাপত্তা কর্মী আহত হন।

আরও জানা গিয়েছে, সন্ত্রাসী ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা (OGW) জঙ্গিদের রসদ ও লজিস্টিক সহায়তা দিয়েছিল। পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় সাধারণতন্ত্র  দিবসে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। 

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে জম্মু অঞ্চলের বনাঞ্চলে প্রায় ৩ ডজন জঙ্গিকে খুঁজে বের করার লক্ষ্যে একটি বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছিল। কিশতওয়ারের বর্তমান অভিযান সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। 

 

Read more!
Advertisement
Advertisement