Advertisement

Delhi Restaurant Fire: দাউ দাউ করে জ্বলছে দিল্লির রেস্তোরাঁ, ভয়াবহ অগুনে মৃত্যুমিছিল

দিল্লির একটি রেস্তোরাঁতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। আতঙ্কে রেস্তোরাঁর জানলা থেকে ঝাঁপ এক মহিলার। সেই মুহুর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে। যা দেখে শিউরে উঠছেন সকলে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 12:44 PM IST
  • দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • জনপ্রিয় রেস্তোরাঁ দাউ দাউ করে জ্বলছে
  • মৃত্যু হয়েছে ২০ জনের

দিল্লিতে বিধ্বংসী আগুন। দক্ষিণ দিল্লির মালব্য নগরের লেমন গ্রিন নামে রেস্তোরাঁয় বুধবার সকালে আগুন লেগে যায়। দাউ দাউ করে থাকে রেস্তোরাঁ। ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আতঙ্কে রেস্তোরাঁর জানলা থেকে ঝাঁপ এক মহিলার। সেই মুহুর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে। যা দেখে শিউরে উঠছেন সকলে। 

পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ আগুন লাগে ওই রেস্তোরাঁয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পিটিআই-তে প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক বলেন, '২টি ওয়াটার টেন্ডার, ১টি ওয়াটার বাউসার, একটি কুইক রেসপন্স গাড়ি এবং অন্যান্য দমকলে ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।'

জানা গিয়েছে, আগুন লাগার পর ওই রেস্তোরাঁর বেসমেন্ট থেকে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। 

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মালব্য নগরে বীভৎস আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণহানির খবরে আমি শোকার্ত। পরিজনহারাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করছি।' তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরই দমকল, দিল্লি পুলিশস DDMA, CATS অ্যাম্বুল্যান্স সহ অন্যান্য দরুরি পরিষেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। 

ঘটনায় প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার ঘোষণা হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement