Advertisement

Corporate Employees Medical Bill Stress: ৯৪% কর্পোরেট কর্মীই মেডিক্যাল বিল নিয়ে ভয়ে, সমীক্ষায় উঠে এল ভয়াবহ চিত্র

৯৪ শতাংশ কর্পোরেট কর্মীর ভয় মেডিক্যাল বিল নিয়ে। কেন এই অবস্থা? জানাল এক সমীক্ষা।

কর্পোরেট কর্মীদের মেডিক্যাল বিল নিয়ে চিন্তাকর্পোরেট কর্মীদের মেডিক্যাল বিল নিয়ে চিন্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • ৯৪ শতাংশ কর্পোরেট কর্মীর ভয় মেডিক্যাল বিল নিয়ে
  • কেন এই অবস্থা?
  • জানাল এক সমীক্ষা

আজকাল সরকারি চাকরি আর কতজন করেন! বরং অধিকাংশ স্যালারিড মানুষই কর্পোরেটে চাকরিরত। আর নতুন একটি সমীক্ষা বলছে, ভারতের কর্পোরেট কর্মীদের মধ্যে চিকিৎসার বাড়তে থাকা খরচই প্রধান চিন্তার বিষয়।

সম্প্রতি Tata AIG General Insurance Company ‘The Corporate Health Protection Pulse 2026’ নামে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষা অনুযায়ী, আচমকা চিকিৎসার খরচই কর্পোরেট কর্মীদের আর্থিক চাপের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া ৯৪ শতাংশ কর্মী জানিয়েছেন, হঠাৎ বড় কোনও চিকিৎসার বিল এলে তাঁরা আর্থিক চাপে পড়তে পারেন।

সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বহু কর্মীই সংস্থার দেওয়া হেলথ ইনস্যুরেন্স কভারেজ রয়েছে। কিন্তু প্রয়োজনের সময়ে সেই বিমার কভারেজ তাঁদের চিকিৎসার খরচ মেটানোর জন্য যথেষ্ট হবে কি না, তা নিয়ে অনেকেই নিশ্চিত নন।

কেন চিকিৎসার বিল নিয়ে চাপ?
আমরা সকলেই জানি, চিকিৎসার খরচ ক্রমশ বাড়ছে। বড় কোনও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হলে কপূরের মতো উবে যায় টাকা। এমন পরিস্থিতিতে পরিবারের সেভিংসের উপর বড়সড় চাপ পড়তে পারে। তাই এই নিয়ে চিন্তায় রয়েছেন কর্পোরেট কর্মীরা। 

কর্মীরা মনে করছেন, শুধুমাত্র বেতনের উপর নির্ভর করে হঠাৎ চিকিৎসার বিল সামলানো কঠিন হতে পারে। বিশেষ করে, ইনস্যুরেন্স যদি অধিকাংশ টাকা না দিতে চায়, তাহলেই বাড়তে পারে বিপদ। 

ছাঁটাই নিয়েও চিন্তা...
হঠাৎ চাকরি চলে গেলে কতদিন নিজেদের খরচ চালাতে পারবেন? এই বিষয়েও কর্মীদের প্রশ্ন করা হয়েছিল। প্রায় ১০ জনের মধ্যে ৭ জন জানিয়েছেন, চাকরি না থাকলে তাঁরা সর্বোচ্চ ছয় মাস বা তারও কম সময় নিজেদের খরচ চালাতে পারবেন। মাত্র ১২ শতাংশ মনে করেন, তাঁরা এক বছরেরও বেশি সময় চাকরি ছাড়াই নিজেদের আর্থিকভাবে সামলে নিতে পারবেন। আর এটাই চিন্তার। বিশেষজ্ঞরা মনে করছেন, চাকরি যাওয়ার সময় কোনও মেডিক্যাল এমার্জেন্সি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। 

Advertisement

চাকরি বদলানোর সময়ও চিন্তা হেলথ ইনস্যুরেন্স
অনেকেই কর্পোরেটে চাকরি বদলে ফেলতে চান। তবে চাকরি পরিবর্তনের কথা ভাবার সময় স্বাস্থ্যবিমার বিষয়টিও কর্মীদের চিন্তায় রাখছে। সমীক্ষায় ৮৮ শতাংশ কর্মী জানিয়েছেন, চাকরি বদলের সময় স্বাস্থ্যবিমার কভারেজে কোনও ছেদ রাখতে চান না তাঁরা। 

কোম্পানির স্বাস্থ্যবিমা কি যথেষ্ট?
এখন কর্পোরেটে গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্স দেওয়া হয় কর্মীদের। তবে সমীক্ষা বলছে, কর্মীদের একটি বড় অংশ এখন প্রশ্ন তুলছেন, এই কভারেজ কি সত্যিই যথেষ্ট?

প্রায় ৭৫ শতাংশ কর্মী মনে করেন, জরুরি পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হলে শুধু সংস্থার দেওয়া ইনস্যুরেন্স যথেষ্ট নাও হতে পারে। একই সঙ্গে ৮৪ শতাংশ কর্মী জানিয়েছেন, কোম্পানির স্বাস্থ্যবিমার পাশাপাশি অতিরিক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিমা থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে ৪৫ শতাংশ কর্মীর কাছে অফিসের ইনস্যুরেন্স ছাড়া কোনও ব্যক্তিগত স্বাস্থ্যবিমা নেই।

কাদের উপর সমীক্ষা?
Tata AIG-এর এই সমীক্ষায় মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আমদাবাদ, পুণে এবং কলকাতায় করা হয়েছে। এক্ষেত্রে থেকে ২৮ থেকে ৫৫ বছর বয়সি ৭৪৮ জনের বেশি কর্পোরেট কর্মীর মতামত নেওয়া হয়েছে। প্রত্যেকেরই অফিসের হেলথ ইনস্যুরেন্স রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement