Advertisement

Meghalaya coal mine blast: মেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল অন্তত ১৬ শ্রমিকের

ঘটনার পরপরই মেঘালয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। খনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। বাইরে আতঙ্কিত শ্রমিক ও তাঁদের পরিবার-পরিজনের ভিড় জমেছে। ঘটনাস্থলে মহিলা ও শিশুরাও রয়েছেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 7:19 PM IST
  • বৃহস্পতিবার মেঘালয়ের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
  • তাশখাইত এলাকায় অবস্থিত ওই খনিতে বিস্ফোরণের জেরে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার মেঘালয়ের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাশখাইত এলাকায় অবস্থিত ওই খনিতে বিস্ফোরণের জেরে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, এখনও খনির ভিতরে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণটি খনির গভীর অংশে ঘটে। আচমকা বিস্ফোরণে ভিতরে কাজ করা শ্রমিকদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই অসমের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া মৃতদের মধ্যে একজন কাটিগোড়া থানার বিহারা গ্রামের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনার পরপরই মেঘালয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। খনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। বাইরে আতঙ্কিত শ্রমিক ও তাঁদের পরিবার-পরিজনের ভিড় জমেছে। ঘটনাস্থলে মহিলা ও শিশুরাও রয়েছে।

জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খনির ভিতরে আরও কেউ আটকে থাকলে তাঁদের উদ্ধারে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

Read more!
Advertisement
Advertisement