Advertisement

TVK ঝড়ে ডুবল স্ট্যালিনের নৌকা, তামিলনাড়ুতে একাই 'কিং' ও 'কিংমেকার' বিজয়

তামিলনাড়়ুতে মিলে গেল একাধিক এগজিট পোলের ফলাফল। বিপুল সংখ্যক আসন পেয়ে ক্ষমতা দখলের পথে থলাপতি বিজয়ের TVK। যদিও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজয়ের দল। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে চলেছে DMK। আর বিজেপি সমর্থিত AIADMK রয়েছে তৃতীয় স্থানে। 

MK Stalin, Tamilnadu Election, MK Stalin News, Tamilnadu News, এমকে স্ট্যালিন, তামিলনাড়ুর ভোটMK Stalin, Tamilnadu Election, MK Stalin News, Tamilnadu News, এমকে স্ট্যালিন, তামিলনাড়ুর ভোট
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 04 May 2026,
  • अपडेटेड 5:40 PM IST
  • তামিলনাড়়ুতে মিলে গেল একাধিক এগজিট পোলের ফলাফল।

তামিলনাড়়ুতে মিলে গেল একাধিক এগজিট পোলের ফলাফল। বিপুল সংখ্যক আসন পেয়ে ক্ষমতা দখলের পথে থলাপতি বিজয়ের TVK। যদিও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজয়ের দল। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে চলেছে DMK। আর বিজেপি সমর্থিত AIADMK রয়েছে তৃতীয় স্থানে। 

'কিং' হয়ে 'কিংমেকার' হতে চলেছেন বিজয়

তামিলনাড়ুতে শেষ পর্যন্ত TVK সংখ্যাগরিষ্ঠ আসন পর্যন্ত যদি পৌঁছতে নাও পারে, তবুও নিঃসন্দেহে 'কিংমেকার' হতে পারেন বিজয়। এমনকি কে কিং হবে, তাও ঠিক করবেন থলাপতি বিজয়ই।

তামিলনাড়ুর ফল কোন দিকে যাচ্ছে?

তামিলনাড়ুতে TVK এগিয়ে রয়েছে ৮২টি আসনে। এছাড়াও ২৭টি জয়ী হয়েছে টিভিকে। অর্থাৎ এই বিচারে প্রায় ১০৯টি আসন আসতে পারে TVK-র দিকে। 

বিকেল ৫টা পর্যন্ত DMK এগিয়ে রয়েছে ৬২টি আসনে। এর বাইরে ইতিমধ্যে জয় এসেছে আরও ১০টি আসনে। অর্থাৎ প্রায় ৭২টি সিট আসতে পারে DMK-র দখলে।

অন্যদিকে, ৪৯টি আসনে এগিয়ে রয়েছে AIADMK। এর বাইরে ইতিমধ্যে ৪টি সিটে জয় পেয়েছে AIADMK। ফলে প্রায় ৫৩টি আসন পেতে পারে বিজেপি সমর্থিত এই দল।

পতন এম কে স্ট্যালিনের

বিজয়ের TVK-এর চমকপ্রদ উত্থানে স্ট্যালিন এবং তাঁর দল ডিএমকে (DMK) বড় ধাক্কা খেয়েছে। এমনকী স্ট্যালিন নিজের আসন কোলাথুরে হেরে গিয়েছেন। TVK-এর প্রার্থী ভি এস বাবু-র কাছে ৮৭৯৫ ভোটে হারলেন এম কে স্ট্যালিন। তিনি পেয়েছেন ৭৪ হাজার ২০২ ভোট। অন্যদিকে, TVK-এর ভি এস বাবু পেয়েছেন ৮ হাজার ৭৯৫ ভোট।

কাকে সমর্থন করবেন বিজয়?

তামিল সুপারস্টার থলাপতি বিজয় এখন তামিলনাড়ুর ক্ষমতার গতিপ্রকৃতি নির্ধারণ করবেন। তিনি DMK জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন। আবার বিজেপি সমর্থিত AIADMK-কেও সমর্থন করতে পারেন বিজয়। যদিও TVK প্রধান এর আগে বারেবারে ইঙ্গিত দিয়েছেন, বিজেপিকে নাও সমর্থন করতে পারেন বিজয়।


 

Read more!
Advertisement
Advertisement