Advertisement

Monsoon Enters India: বর্ষা ঢুকে গিয়েছে, ৯ জুনের মধ্যে কতদূর পৌঁছবে? বড় আপডেট

অবশেষে বর্ষা পা রাখল ভারতে। এবার মৌসুমী বায়ু সারা দেশে ছড়িয়ে পড়বে। ৯ জুনের মধ্যে কতদূর পৌঁছবে? আসুন জেনে নেওয়া যাক।

ভারতে এন্ট্রি হল বর্ষারভারতে এন্ট্রি হল বর্ষার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 9:42 AM IST
  • অবশেষে বর্ষা পা রাখল ভারতে
  • এবার মৌসুমী বায়ু সারা দেশে ছড়িয়ে পড়বে
  • ৯ জুনের মধ্যে কতদূর পৌঁছবে?

অবশেষে ভারতে পা রাখল বর্ষা। ৪ জুন কেরল উপকূলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর এন্ট্রির মাধ্যমে শুরু হল বর্ষাকাল। যদিও এবার একটু দেরিতে এসেছে বর্ষা। ৩ দিন লেটে সে ভারতের মূল ভূখণ্ডে পা রেখেছে।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এ বছরের মৌসুমী বায়ুর আগমনের জন্য দায়ী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ব্যাপক সংবহনজনিত মেঘমালার তৈরি। এক্ষেত্রে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে বিশালাকার উল্লম্ব মেঘ তৈরি করেছে। এই মেঘই ভারী বৃষ্টিপাতের প্রধান কারণ।

এর পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩৭ থেকে ৪৬ কিলোমিটার (২০-২৫ নট) বেগে শক্তিশালী পশ্চিমী বায়ুর প্রবাহ অব্যাহত ছিল। এই বায়ু আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সঙ্গে করে ভারতীয় উপকূলের দিকে ছুটে এসেছে। তারপর স্থলভাগে পৌঁছে এই আর্দ্র বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। তারপরই বিন্দু বিন্দু আকারে বৃষ্টি শুরু হয়। 

আইএমডি-এর দাবি, মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক আগমনের জন্য প্রয়োজনীয় সমস্ত আবহাওয়াগত শর্ত পূরণ হয়েছে। তাই তারা বর্ষার আগমন নিশ্চিত করল।

কোথায় কোথায় পৌঁছেছে মৌসুমী বায়ু?
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ু ইতিমধ্যেই উল্লেখযোগ্য এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর আওতায় এসেছে সমগ্র লাক্ষাদ্বীপ, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা, আরব সাগরের বড় অংশ এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল।

বর্তমানে মৌসুমী বায়ুর অগ্রগতি দক্ষিণ ভারতের উপদ্বীপীয় অঞ্চল পেরিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।

আগামী কয়েক দিনে কোথায় পৌঁছাবে মৌসুমী বায়ু?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও অনেকটাই এগিয়ে যাবে। দেশের ভিতরের দিকে অগ্রসর হবে বর্ষা।

মৌসুমী বায়ুর এই অগ্রগতির কারণে গোয়ার সম্পূর্ণ এলাকা, মহারাষ্ট্রের আরও বিস্তীর্ণ অংশ এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মৌসুমী বায়ু এগিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisement

কখন কোথায় যাবে বর্ষা?

৫ থেকে ৭ জুন, ২০২৬-এর মধ্যে মধ্য আরব সাগরের আরও কিছু অংশ, সমগ্র গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ছড়িয়ে পড়বে বর্ষা।

৮ থেকে ৯ জুন, ২০২৬-এর মধ্যে তামিলনাড়ুর বাকি অংশ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম-মধ্য, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও বিস্তীর্ণ এলাকা, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে পারে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। 

 

Read more!
Advertisement
Advertisement