Advertisement

September Monsoon Forecast: সেপ্টেম্বরে বর্ষা কেমন হবে? IMD-র পূর্বাভাস, বঙ্গোপসাগরের নিম্নচাপে বৃষ্টি নিয়েও আপডেট

IMD-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রের মতে, চলতি এল নিনোর প্রভাবেই এমনটা হচ্ছে। এল নিনোর কারণে বায়ুমণ্ডল শুষ্ক হয়ে ওঠে এবং তাপমাত্রা বেড়ে যায়। তবে গোটা মাসজুড়ে বৃষ্টির ঘাটতি একরকম ছিল না। বারবার তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় সমতল ভূমি এবং মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হয়েছে।

সেপ্টেম্বরে বর্ষার পূর্বাভাস - পিটিআই ফাইল ছবিসেপ্টেম্বরে বর্ষার পূর্বাভাস - পিটিআই ফাইল ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি, কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 11:04 AM IST
  • বর্ষার খামখেয়ালিপনা সেপ্টেম্বরেও চলবে
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের বৃষ্টি গাঙ্গেয় ভূমিতেই সীমাবদ্ধ
  • সেপ্টেম্বরের শুরুতেই যে নিম্নচাপ তৈরি হল, তার জেরে বৃষ্টি কতদিন চলবে?

সেপ্টেম্বর মাস পড়তেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। আজ অর্থাত্‍ মঙ্গলবার যেমন নাগাড়ে বৃষ্টি হচ্ছে, গোটা সেপ্টেম্বরজুড়েই কি এই রকম চলতে থাকবে? বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আপাতত বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন IMD। কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকেই যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এই রকম বর্ষা গোটা মাসেই চলবে কিনা, সে ব্যাপারে পূর্বাভাস দিল IMD। সেই পূর্বাভাসে জানানো হল, সেপ্টেম্বরেও ভারতে বর্ষা স্বাভাবিকের চেয়ে কমই হবে। একই সঙ্গে IMD জানিয়েছে, ১৯০১ সালের পর থেকে উষ্ণতম অগাস্ট দেখল ভারত।

বর্ষার খামখেয়ালিপনা সেপ্টেম্বরেও চলবে

IMD জানাচ্ছে, ভারতের বেশির ভাগ অঞ্চলেই স্বাভাবিকের চেয়ে কম বর্ষা হবে। তবে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব ভারতের কিছু অঞ্চলে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। যার নির্যাস, কোথাও বেশি বৃষ্টি, কোথাও কম। সার্বিক ভাবে বর্ষার খামখেয়ালিপনা সেপ্টেম্বরেও চলবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমের মোট বৃষ্টিপাতের প্রায় এক-পঞ্চমাংশই হয় সেপ্টেম্বরে, যা জুলাইয়ের ৩২ শতাংশ এবং আগস্টের ২৯ শতাংশের তুলনায় অনেক কম। সাম্প্রতিক বছরগুলিতে দেখা গিয়েছে, বর্ষার বৃষ্টি সেপ্টেম্বরে বেড়েছে। এই বছর অগাস্ট পর্যন্ত ভারতে সার্বিক ভাবে বর্ষা স্বাভাবিকের চেয়ে ১৪ শতাংশ কম। আবার মধ্য ভারতে বেশি বৃষ্টি হয়েছে, উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও পূর্ব এবং দক্ষিণাংশে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ও দক্ষিণাংশে।

সেপ্টেম্বরে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে

ভারতে অগাস্টে দেশজুড়ে গড়ে ২১৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০০১ সালের পর থেকে সপ্তম সবচেয়ে কম বর্ষা। দেশের সার্বিক তাপমাত্রা ছিল গডডে ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে বেশি। গড় সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৪.৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে রেকর্ড বেশি।  IMD-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রের মতে, চলতি এল নিনোর প্রভাবেই এমনটা হচ্ছে। এল নিনোর কারণে বায়ুমণ্ডল শুষ্ক হয়ে ওঠে এবং তাপমাত্রা বেড়ে যায়। তবে গোটা মাসজুড়ে বৃষ্টির ঘাটতি একরকম ছিল না। বারবার তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় সমতল ভূমি এবং মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে ভারতের বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। এবং বর্ষার বিদায়লগ্নও সার্বিক ভাবে শুষ্ক হতে চলেছে।

Advertisement
বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপের বৃষ্টি গাঙ্গেয় ভূমিতেই সীমাবদ্ধ

অগাস্টে মোট চারটি নিম্নচাপ সক্রিয় ছিল। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হিসেবে কাজ করা এই নিম্নচাপগুলির বেশিরভাগই ভারতের ক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়। সব মিলিয়ে এই চারটি নিম্নচাপ ২৬ দিন স্থায়ী হয়েছিল, যা দীর্ঘমেয়াদী গড় ১৬.৩ দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে এই নিম্নচাপগুলির বৃষ্টিপাত মূলত গাঙ্গেয় সমভূমিতেই সীমাবদ্ধ ছিল। বারবার বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়ে সেগুলি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং মধ্য ও উত্তর ভারতের উপর দিয়ে যাওয়ার সময় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে।

সেপ্টেম্বরের শুরুতেই যে নিম্নচাপ তৈরি হল, তার জেরে বৃষ্টি কতদিন চলবে?

IMD জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি চলবে। মূলত ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ অর্থাত্‍ মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপ সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে এগোতে পারে, তার জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়। 

Read more!
Advertisement
Advertisement