Advertisement

Monsoon Forecast: স্থলভাগে ঢুকল বঙ্গোপসাগরের নিম্নচাপ, স্যাটেলাইট চিত্রে কালো মেঘ, তুমুল বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবার স্থলভাগে এন্ট্রি নিয়েছে। যার জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের অন্যত্রও বৃষ্টি বাড়বে। বর্ষার সব আপডেট রইল।

শক্তি বাড়াল নিম্নচাপ, তুমুল বৃষ্টির সম্ভাবনাশক্তি বাড়াল নিম্নচাপ, তুমুল বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 10:57 AM IST
  • বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবার স্থলভাগে এন্ট্রি নিয়েছে
  • যার জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে
  • সেই সঙ্গে দেশের অন্যত্রও বৃষ্টি বাড়বে

মোটের উপর রোজই বৃষ্টি দেখছে গোটা বাংলা। আর এমন আবহাওয়া আরও কিছুদিন স্থায়ী হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আর শুধু বাংলা নয়, দেশের একাধিক অংশে এই সময় তীব্র বর্ষা হতে পারে। এহেন বৃষ্টির নেপথ্যে থাকতে পারে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ।

আসলে ইসরোর স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ঘন মেঘ রয়েছে। আর এহেন মেঘের সম্পর্ক রয়েছে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকে পড়া একটি নতুন নিম্নচাপের সঙ্গে। যার ফলে সক্রিয় হয়ে উঠেছে মেঘ। তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম ও স্থলভাগের দিকে এগিয়ে যাবে। আর তেমনটা হলে মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এমনকী ভাল বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গেও।

আর বৃষ্টি যদি বাড়ে, তাহলে দেশে সামগ্রীক বর্ষা পরিস্থিতির উন্নতি হবে। গোটা দেশেই বৃষ্টি ঘাটতি কিছুটা কমবে। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে বর্তমানে এখনও বৃষ্টির ঘাটতি অনেকটাই বেশি, সেই সব অঞ্চলে নিম্নচাপের গতিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বর্ষার ছন্দ ঠিক নেই
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। সেটি এখন স্থলভাগের দিকে এগিয়ে আসছে। যার জেরে বর্ষার বৃষ্টি আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তবে অগাস্টের প্রথম ১০ দিনের হিসেব বলছে, ভারতের বর্ষার ইঞ্জিন এখনও পর্যন্ত ঠিক ঠাক ছন্দে নেই।

অগাস্টের শুরুটা ভারতের বেশ কিছু অংশে ভাল বৃষ্টি হয়েছে। তবে দেশের সব অংশে শক্তিশালী বর্ষা ছিল না।

বৃষ্টির ঘাটতি
দেশে বর্ষার সামান্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছে আইএমডি। তাদের তথ্য় অনুযায়ী, ১ থেকে ১০ অগাস্টের মধ্যে দেশে মোট ৮১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৮৯.৮ মিলিমিটার। অর্থাৎ ৯ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের সব অংশে সমান বৃষ্টি হচ্ছে না। কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। কোথাও স্বাভাবিক হচ্ছে বৃষ্টি। আর মধ্য, পশ্চিম এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে।

Advertisement

যদিও এই হিসেবে ব্যতিক্রম দিল্লি। সেখানে স্বাভাবিক ৬৩.৮ মিলিমিটারের তুলনায় ১৫৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার অর্থ, স্বাভাবিকের থেকে ১৪৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দেশের রাজধানীতে।

এছাড়া বিহারেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে অগাস্টের প্রথম ১০ দিনে গুজরাত থেকে শুরু করে ওড়িশা, পশ্চিমবঙ্গ, কেরল এবং গোয়াতেও বেশ ভালই বৃষ্টিপাত হয়েছে।

তবে দেশের বেশ কিছু অঞ্চলের বৃষ্টির হাল বেহাল। এই তো পঞ্জাবেই ৩৮ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। মহারাষ্ট্রে ঘাটতির পরিমাণ ৩৪ শতাংশ। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় প্রায় ২৮ শতাংশ করে ঘাটতি রয়েছে। আর মধ্যপ্রদেশে স্বাভাবিকের তুলনায় ২৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

 

 

Read more!
Advertisement
Advertisement