Advertisement

Monsoon 2026: বর্ষা ঢুকবে আগেই? বড় আপডেট! এ বছর গরম সম্ভবত বেশি দিন সহ্য করতে হবে না

এ বার আর গরমে বেশিদিন নাজেহাল হতে হবে না। আগের বছরের মতো এ বছরও আগাম প্রবেশ করবে বর্ষা। বৃষ্টি নিয়ে বড়সড় পূর্বাভাস মিলল। কবে নাগাদ বর্ষার বৃষ্টি শুরু হতে পারে?

বর্ষার এন্ট্রি কবে? বর্ষার এন্ট্রি কবে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 2:31 PM IST
  • এ বছরও আগাম প্রবেশ করবে বর্ষা
  • বৃষ্টি নিয়ে বড়সড় পূর্বাভাস মিলল
  • কবে নাগাদ বর্ষার এন্ট্রি হতে পারে?

এপ্রিল মাসটা যত অন্তিম লগ্নে এগোচ্ছে, ততই হাঁসফাঁস করা গরম বাড়ছে। উত্তর মধ্য ও পূর্ব ভারতের বহু জায়গায় তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। মৌসম বিভাগ আগামী দিনগুলিতে আরও তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা দিয়েছে। তবে এর মাঝেই স্বস্তির খবরও দিয়েছে। বর্ষা নিয়েও দিয়েছে বড় আপডেট। 

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের নতুন পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ বছর আগেভাগেই শুরু হতে পারে এবং মে মাসের শেষ দিকেই দক্ষিণ ভারতে বৃষ্টি শুরু হতে পারে। 

২০২৫ সালেও কেরলমে আগাম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। যেখানে ধারণা ছিল, ২৭-২৯ মে-এর মধ্যে বর্ষা ঢুকবে। কিন্তু বাস্তবে তারও আগে বর্ষা এসে যায় বলে জানান আবহাওয়া বিশ্লেষক দেবেন্দ্র ত্রিপাঠী। 

এ ছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও গত বছর বর্ষার আগমন নির্ধারিত সময়ের আগেই হয়েছিল। 

কোথায়-কবে হবে বর্ষার এন্ট্রি?
সাম্প্রতিক সাব সিজনাল চার্ট অনুযায়ী, ১৮ থেকে ২৫ মে-এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছতে পারে। প্রতি বছর ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাসই দেশে বর্ষা নিয়ে আসে। বর্তমানে দেখা যাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর দক্ষিণ পশ্চিম দিক থেকে জোরাল বাতাস তৈরি হচ্ছে। এর ফলে ওই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় ৩০-৬০ মিমি বেশি বৃষ্টিপাত হতে পারে। 

এ ছাড়া আন্দামানের উত্তরে ২০-৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে একটি ট্রপিক্যাল সিস্টেম তৈরির, যা বর্ষার সূচনাকে আরও তরান্বিত করতে পারে। 

কী পূর্বাভাস?
২৪ মে থেকে ১ জুনের মধ্যে বর্ষার এই প্রবাহ আরও পশ্চিম ও উত্তর দিকে এগোতে পারে। দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর শক্তিশালী পশ্চিমী হাওয়া তৈরি হবে যা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে আর্দ্রতা নিয়ে আসবে। এর ফলে কেরলম ও তামিলনাড়ুর দক্ষিণ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। এই আগাম বৃষ্টি লক্ষ লক্ষ মানুষের জন্য স্বস্তি এনে দেবে এবং কৃষিকাজ শুরু করার জন্যও অনুকূল পরিস্থিতি তৈরি করবে। 

Advertisement

বর্ষার আগমন নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর
> এল নিনো: এ বছর এল নিনোর প্রভাব থাকবে না। যা বর্ষার জন্য ভাল সংকেত। 
> ইন্ডিয়ান ওশান ডিপোল (IOD): পশ্চিম ভারত মহাসাগর বেশি উষ্ণ হলে (পজিটিভ IOD) বর্ষা শক্তিশালী হয়। নেগেটিভ IOD হলে বর্ষা দুর্বল হয়। বর্তমানে IOD বর্ষার পক্ষে অনুকূল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
তাপপ্রবাহ: বছরের শুরুতেই এত তীব্র গরম হওয়ায় ভারত মহাসাগর থেকে আসা বর্ষার বাতাস দ্রুত সক্রিয় হতে পারে। 

সম্ভাব্য সময়

যদি আবহাওয়া ও সমুদ্রের বর্তমান পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তন না আসে, তাহলে ২৫ মে-এর আশেপাশেই ভারতে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ২০২৬ সালেও আগাম বর্ষার সম্ভাবনা প্রবল। যা গরমে পুড়তে থাকা দক্ষিণ ভারতের মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে আসতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement