Advertisement

'মোদীজি, আমার ছেলেকে ন্যায়বিচার দিন', কেতন হত্যা মামলায় প্রধানমন্ত্রীকে কাতর চিঠি মায়ের

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যে ছেলের জন্য ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আবেগঘন চিঠি লিখেছেন কেতনের মা রাখি আগরওয়াল। চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছে সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া এক মায়ের অসহায় যন্ত্রণা।

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেতনের মা রাখি আগরওয়াল।-ফাইল ছবিপ্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেতনের মা রাখি আগরওয়াল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  • পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে।
  • এরই মধ্যে ছেলের জন্য ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আবেগঘন চিঠি লিখেছেন কেতনের মা রাখি আগরওয়াল।

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যে ছেলের জন্য ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আবেগঘন চিঠি লিখেছেন কেতনের মা রাখি আগরওয়াল। চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছে সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া এক মায়ের অসহায় যন্ত্রণা।

চিঠিতে রাখি আগরওয়াল লিখেছেন, 'আমি কখনও ভাবিনি, নিজের ছেলের জন্য ন্যায়বিচার চাইতে আমাকে দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। প্রত্যেক মা-ই চান, তাঁর ছেলের বিয়ে হবে, সংসার হবে, সুখে জীবন কাটাবে। কিন্তু আমাকে নিজের ছেলের শেষকৃত্য করতে হয়েছে।'

তিনি আরও জানান, কেতনের মৃত্যুর পর যেন তাঁদের পুরো পরিবার ভেঙে পড়েছে। তাঁর কথায়, 'আমার ছেলেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। বাড়ির প্রতিটি কোণ, তার ঘর, জামাকাপড়, ছবিগুলো প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয়, সে আর কখনও ফিরে আসবে না।'

রাখি আগরওয়াল চিঠিতে আরও উল্লেখ করেন, কেতনের মৃত্যুর মাত্র ২০ দিনের মাথায় তাঁর শ্বশুরও মারা যান। নাতির মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। অল্প সময়ের ব্যবধানে পরিবারের দুই প্রজন্মকে হারানোর বেদনা তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, অপরাধীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

চিঠির শেষ অংশটি আরও আবেগঘন। তিনি লিখেছেন, 'প্রতি রাতে আমি আমার ছেলের ছবির সামনে দাঁড়িয়ে বলি, বাবা, তোমার মা এখনও তোমার জন্য লড়াই করছে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন বলতে পারব, বাবা, তুমি ন্যায়বিচার পেয়েছ।'

উল্লেখ্য, গত ১৮ জুন পুনে জেলার লোহাগড় দুর্গে ২৫ বছর বয়সি রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যু হয়। পুলিশের অভিযোগ, তাঁকে একটি খাড়া পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। এই মামলায় কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর কথিত প্রেমিক চেতন চৌধুরী-সহ একাধিক অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে মামলার বিচার প্রক্রিয়া এখনও চলমান এবং অভিযোগগুলির চূড়ান্ত সত্যতা আদালতেই নির্ধারিত হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement