Advertisement

 Air India IndiGo Collision: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমানে সংঘর্ষ, মুম্বাই বিমানবন্দরে জখম ২

 Air India IndiGo Collision: ঘটনার পর সঙ্গে সঙ্গে দুই বিমানকেই নির্ধারিত বে-তে ফিরিয়ে আনা হয় এবং নিরাপত্তা পরীক্ষা শুরু করা হয়। খবর পেয়ে মুম্বই বিমানবন্দরে পৌঁছন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 11:04 PM IST

 Air India IndiGo Collision: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিমান চলাচলের সময় দুটি যাত্রীবাহী বিমানের ডানার অংশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্যাক্সিওয়েতে চলার সময় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো, দুটি এয়ারবাস A320 বিমানের উইংটিপে এই ধাক্কা লাগে। যদিও এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি বলে জানা গিয়েছে।

এয়ার ইন্ডিয়ার AI2732 (মুম্বই-কোয়েম্বাটোর) এবং ইন্ডিগোর 6E791 (হায়দরাবাদ-মুম্বই) ফ্লাইটটি টেক-অফের আগে ও অবতরণের পর ট্যাক্সিওয়েতে চলাচলের সময় পরস্পরের সংস্পর্শে আসে। ঘটনার পর সঙ্গে সঙ্গে দুই বিমানকেই নির্ধারিত বে-তে ফিরিয়ে আনা হয় এবং নিরাপত্তা পরীক্ষা শুরু করা হয়। খবর পেয়ে মুম্বই বিমানবন্দরে পৌঁছন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ট্যাক্সিওয়েতে অপেক্ষার সময় এই ঘটনা ঘটে এবং যাত্রী সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে, ইন্ডিগোর দাবি, বিমান অবতরণের পর ট্যাক্সিংয়ের সময় উইংটিপে সংস্পর্শ হয়। সূত্রের খবর, বিমানে বড় ধরনের ক্ষতি হয়নি। গোটা বিষয়টি এখনও ‘ডেভেলপিং স্টোরি’ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement