Advertisement

LPG Crisis Mumbai Bengaluru: মুম্বই-বেঙ্গালুরুর হোটেল-রেস্তোরাঁয় LPG সংকট, মাত্র ২ দিনের স্টক মজুত

LPG Crisis Mumbai Bengaluru: সোমবার থেকে মুম্বইয়ের বহু জনপ্রিয় রেস্তরাঁ এবং চেন্নাইয়ের হোটেলগুলিতে হাঁড়ি চড়াতে কালঘাম ছুটছে রাঁধুনিদের। কারণ একটাই, সময়মতো মিলছে না ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। পরিস্থিতি এমনই যে, অনেক ছোট ও মাঝারি মাপের ভোজনালয় ইতিমত্যেই ঝাঁপ ফেলতে বাধ্য হয়েছে।

LPG Crisis Mumbai Bengaluru: মুম্বই-বেঙ্গালুরুর হোটেল-রেস্তোরাঁয় LPG সংকট, মাত্র ২ দিনের স্টক মজুতLPG Crisis Mumbai Bengaluru: মুম্বই-বেঙ্গালুরুর হোটেল-রেস্তোরাঁয় LPG সংকট, মাত্র ২ দিনের স্টক মজুত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 12:27 AM IST

LPG Crisis Mumbai Bengaluru: নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের বাণিজ্যনগরী মুম্বই থেকে শুরু করে দক্ষিণের তথ্যপ্রযুক্তি তালুক বেঙ্গালুরু কিংবা চেন্নাই, সর্বত্রই এখন রান্নার গ্যাসের জন্য হাহাকার। গৃহস্থালির টানাপোড়েন ছাপিয়ে এবার বড়সড় সঙ্কটের মুখে বাণিজ্যিক এলপিজি পরিষেবা।

সোমবার থেকে মুম্বইয়ের বহু জনপ্রিয় রেস্তরাঁ এবং চেন্নাইয়ের হোটেলগুলিতে হাঁড়ি চড়াতে কালঘাম ছুটছে রাঁধুনিদের। কারণ একটাই, সময়মতো মিলছে না ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। পরিস্থিতি এমনই যে, অনেক ছোট ও মাঝারি মাপের ভোজনালয় ইতিমত্যেই ঝাঁপ ফেলতে বাধ্য হয়েছে।

সঙ্কটের মূলে কী?
ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ডিলারদের কাছে পর্যাপ্ত সিলিন্ডারের জোগান নেই। মুম্বইয়ের এক প্রখ্যাত রেস্তরাঁ মালিকের কথায়, “চড়া দাম দিয়েও কালোবাজারি থেকে গ্যাস কিনতে হচ্ছে। তাতেও চাহিদার অর্ধেক জুটছে না।” চেন্নাই এবং বেঙ্গালুরুর আইটি করিডোর সংলগ্ন ক্যাফেটেরিয়াগুলোতেও একই ছবি। ডিলারদের দাবি, রিফাইনারি থেকে সরবরাহ কম থাকায় এবং পরিবহণ সংক্রান্ত জট তৈরি হওয়ায় এই কৃত্রিম অভাব তৈরি হয়েছে।

পকেটে টান আমজনতার
গ্যাসের এই আকাল শুধু ব্যবসায়ীদের নয়, পরোক্ষে থাবা বসাচ্ছে সাধারণ মানুষের পকেটেও। সিলিন্ডার না মেলায় বিকল্প হিসেবে বিদ্যুতের ব্যবহার বাড়ছে, যা রান্নার খরচ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। ফলে মেনু কার্ডে খাবারের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন হোটেল মালিকদের সংগঠন। মুম্বইয়ের একটি ছোট খাবারের দোকানের মালিক জানান, “সিলিন্ডার না পেলে কাল থেকে দোকান বন্ধ রাখা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই অবস্থায় ব্যবসা চালানো অসম্ভব।” কেন্দ্রীয় মন্ত্রকের তরফে এখনও কোনো স্পষ্ট আশ্বাস না মেলায় উদ্বেগ ক্রমেই বাড়ছে।

 

Read more!
Advertisement
Advertisement