Advertisement

'গাঁজা কেসে ফাঁসিয়ে দেব', NEET-এর আন্দোলনকারী ছাত্রকে হুমকি পুলিশের; VIRAL VIDEO

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টির তরফে এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আন্দোলনকারীদের হুমকি পুলিশের আন্দোলনকারীদের হুমকি পুলিশের
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 23 Jul 2026,
  • अपडेटेड 2:58 PM IST
  • এরপরই মুম্বই পুলিশ জানায়, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে
  • তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

রাজধানী দিল্লি-সহ একাধিক শহরে NEET-র আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে। এবার মুম্বইয়ে আন্দোলনকারী কয়েকজন ছাত্রকে  মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা গেল এক পুলিশকর্মীকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িতে ছাত্ররা বসে রয়েছে। সামনে বসে থাকা এক পুলিশকর্মী তাদের হুমকি দিচ্ছেন। সেই ছাত্রই ভিডিওটি রেকর্ডিং করেছে হয়তো। পুলিশকর্মী হুমকির সুরে আন্দোলনকারীদের বলছেন, 'আবার যদি আন্দোলনে দেখি, তাহলে তোদের পকেটে ৫০ গ্রাম গাঁজা (মাদক) ঢুকিয়ে দেব। তারপর এমন মামলা হবে যে জামিনও পাবি না, জেলেই পচতে হবে।' 

শুধু হুমকিই নয়, ভিডিওতে ওই পুলিশকর্মীকে আরও বলতে শোনা যায়, 'তোদের জন্যই আমাদের এত ভোগান্তি হচ্ছে। তোরা সাবধান হয়ে যা।' 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টির তরফে এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এরপরই মুম্বই পুলিশ জানায়, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি,অভিযুক্ত পুলিশ চালককে তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার আকবর পাঠান বলেন, 'ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট চালককে বর্তমান পোস্টিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে।' যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

প্রসঙ্গত, শুধু দিল্লিতেই আর আন্দোলন সীমাবদ্ধ নেই। শতাধিক ছাত্র মুম্বইয়ের রাস্তায় নেমেছেন। ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের সময় পুলিশের কড়া পদক্ষেপের পর এই আন্দোলন আরও জোরদার হয় এবং দিল্লির বাইরে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। এরপর থেকে মুম্বইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দান-সহ একাধিক এলাকায় ছাত্রদের মিছিলে অংশ নিয়েছেন বহু মানুষ। এমনকী অভিনেতা ইমরান খানও এই আন্দোলনে অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement