Advertisement

Nagpur Gunpowder Factory Blast: নাগপুরের ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত ১৭, ক্ষতিপূরণ মোদী-ফড়ণবীশের

মহারাষ্ট্রের নাগপুরের বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তাতেই অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৮ জন বলে খবর মিলেছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তাঁদের পক্ষ থেকে মৃতদের পরিবারকে যথাক্রমে ২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

নাগপুরের বারুদ কারখানায় বিস্ফোরণনাগপুরের বারুদ কারখানায় বিস্ফোরণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • মহারাষ্ট্রের নাগপুরের বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
  • তাতেই অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে
  • গুরুতর আহত ১৮ জন বলে খবর মিলেছে

মহারাষ্ট্রের নাগপুরের বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তাতেই অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৮ জন বলে খবর মিলেছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তাঁদের পক্ষ থেকে মৃতদের পরিবারকে যথাক্রমে ২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

যতদূর খবর, এই বিস্ফোরণটি ঘটে নাগপুরের রৌলগাঁও এলাকার এসবিএল এনার্জি ফ্যাক্টরিতে। তাতেই মৃত্যু হয় ১৭ জনের এবং ১৮ জন আহত বলে খবর। এই ঘটনার পরেই ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। 

এই বিস্ফোরণ নিয়ে মুখ খুলছেন নাগপুর রুরালের পুলিশ সুপার হর্ষ পোদার। তিনি ইন্ডিয়া টিভিকে জানান, খনির জন্য এবং অন্যান্য কারণে বিস্ফোরক তৈরি করে এই সংস্থা। সেখানে বিস্ফোরণ ঘটে। তার ফলেই এত জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই।

সংস্থার পক্ষ থেকে সংবাদ সংস্থা পিটিআই-কে জানায়, সকাল ৭টা থেকে ৭টা ১৫-এর মধ্যে ডিটোনেটর প্যাকিং ইউনিটে বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই মৃত্যু।

এমন পরিস্থিতিতে সেখানে পৌঁছে যায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা সেখানে উপস্থিত উদ্ধারকারী দলের সঙ্গে মিলে কাজ শুরু করে। 

সেখানে পৌঁছে যান জেলার কালেক্টর বিপিন ইতানতার এবং এসপি পোদার। তারা উদ্ধারকাজের তদারকি করেন। দুর্ঘটনায় আক্রান্তদের নাগপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন তাঁদের চিকিৎসা চলছে। যদিও আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি ২ লক্ষ টাকা করে দেবেন বলে ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের ৫০০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছেন।

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ফড়ণবীশও। তিনি জানান, মৃতদের পরিবারকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিনি এই ঘটনার তদন্ত করবেন বলে ঘোষণা করেছেন। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement