Advertisement

PM Modi Tour: তেল থেকে 'নীল অর্থনীতি', 5 দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

দেশের অর্থনীতিকে মজবুত রাখতে দীর্ঘমেয়াদে জ্বালানির জোগান নিশ্চিত করাই ভারতের মূল উদ্দেশ্য। ২০২৬ সালের জানুয়ারিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম ইউরোপ সফর। এর ফলে ভারতের প্রধান রফতানি বাজারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 May 2026,
  • अपडेटेड 10:52 PM IST
  • বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ৫ দেশে সফর করবেন।
  • প্রথম গন্তব্য আরব আমিরশাহি।

পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে বাড়ছে উদ্বেগ। এই সংকটের মাঝে জ্বালানির জোগানকে মাথায় রেখে ১৫ থেকে ২০ মে পর্যন্ত পাঁচটি দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে প্রথাগত জ্বালানির পাশাপাশি বিকল্পশক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হবে। 

দেশের অর্থনীতিকে মজবুত রাখতে দীর্ঘমেয়াদে জ্বালানির জোগান নিশ্চিত করাই ভারতের মূল উদ্দেশ্য। ২০২৬ সালের জানুয়ারিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম ইউরোপ সফর। এর ফলে ভারতের প্রধান রফতানি বাজারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহি: ১৫ মে সফরের শুরুতেই আমিরশাহিতে রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং তেল আমদানির অন্যতম উৎস হিসেবে এই দেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ এবং সেখানে বসবাসরত ৪৫ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিকের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

নেদারল্যান্ডস: সে দেশের প্রধানমন্ত্রী রবেন জেটেনের আমন্ত্রণে যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাকবেন ১৫ থেকে ১৭ মে পর্যন্ত। এই সফরে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর ফোকাস থাকবে। গ্রিন হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর, প্রযুক্তি এবং জল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা। ২০২৪-২৫ অর্থবর্ষে দুই দেশের মধ্যে ২৭.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। নেদারল্যান্ডসের প্রযুক্তি ভারতকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে বলে মত অনেকের।

সুইডেন: ১৭ থেকে ১৮ মে পর্যন্ত সুইডেন সফরে থাকবেন মোদী। গথেনবার্গে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে সাক্ষাতে গ্রিন ট্রানজিশন, জলবায়ু রক্ষা এবং শক্তিশালী সাপ্লাই চেন নিয়ে কথা হবে দু'পক্ষের। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে 'ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে'ভাষণও দেবেন মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে ৭.৭৫ বিলিয়ন ডলার।

নরওয়ে: ১৮-১৯ মে মোদীর গন্তব্য নরওয়ে। দীর্ঘ ৪৩ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে সফর করছেন। প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইন্ডিয়া-নরওয়ে বিজনেস অ্যান্ড রিসার্চ সামিটে যোগ দেবেন মোদী। এখানে সমুদ্র ভিত্তিক অর্থনীতি এবং ভারত-EFTA বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। ১৯ মে ওসলোতে তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের নেতারা  থাকবেন। এখানে আরতিরক্ষা এবং মহাকাশ গবেষণার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে এই আলোচনায়।

Advertisement

ইতালি: ১৯-২০ মে ইতালিতে থাকবেন মোদী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলার সঙ্গে বৈঠক করবেন মোদী। বিকল্প জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর ওপর কথা হবে দুই রাষ্ট্রপ্রধানের। 
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement