Advertisement

PM Modi on El Nino: জলের আকাল হতে পারে? 'এল নিনো' নিয়ে বাংলা সহ সব রাজ্যকে বড় বার্তা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে রাজ্যগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সুযোগ কাজে লাগানোর পাশাপাশি সাইবার প্রতারণা, মাদকাসক্তির মতো নতুন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করে জল সংরক্ষণে আরও জোর দেওয়ার আহ্বান জানান।

এল নিনো নিয়ে সতর্ক করলেন মোদীএল নিনো নিয়ে সতর্ক করলেন মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 11:38 AM IST
  • 'বিশ্বের বহু বড় অর্থনীতি যখন অনিশ্চয়তা ও আর্থিক চ্যালেঞ্জের মুখে'
  • বিকশিত ভারতের লক্ষ্য
  • এল নিনো পরিস্থিতি কী?

এল নিনো (El Nino) প্রভাব সামলাতে তৈরি থাকার জন্য সব রাজ্যকে তৈরি থাকতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এল নিনো পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্র। বর্ষায় এবারও আদৌ স্বাভাবিক বৃষ্টি হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ইতিমধ্যেই সুদূর প্রশান্ত মহাসাগর থেকে এল নিনো পরিস্থিতি ইতিমধ্যেই বিশ্বে বিস্তার করেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে রাজ্যগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সুযোগ কাজে লাগানোর পাশাপাশি সাইবার প্রতারণা, মাদকাসক্তির মতো নতুন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করে জল সংরক্ষণে আরও জোর দেওয়ার আহ্বান জানান।

'বিশ্বের বহু বড় অর্থনীতি যখন অনিশ্চয়তা ও আর্থিক চ্যালেঞ্জের মুখে'

বৈঠকে মোদী বলেন, 'বিশ্বের বহু বড় অর্থনীতি যখন অনিশ্চয়তা ও আর্থিক চ্যালেঞ্জের মুখে, তখন ভারতের উন্নয়নের ধারাবাহিকতা বিশ্বকে অনুপ্রাণিত করছে।' আত্মনির্ভর ভারতের লক্ষ্য আরও শক্তিশালী করার পাশাপাশি নবীকরণযোগ্য শক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের সেরা পদ্ধতি গ্রহণ ও বাস্তবায়নের উপর জোর দেন তিনি। সম্প্রতি একাধিক দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে যুব সমাজ ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME)-এর জন্য নতুন সুযোগ তৈরির আহ্বান জানান। পাশাপাশি অংশীদার দেশগুলি থেকে বিনিয়োগ আকর্ষণেরও পরামর্শ দেন।

বিকশিত ভারতের লক্ষ্য

মোদীর বক্তব্য, বিকশিত ভারত গড়তে কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। এই লক্ষ্য যেন শুধু কেন্দ্রের নয়, প্রতিটি রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের সম্মিলিত সংকল্প হয়ে ওঠে। তাঁর কথায়, 'AI-কে ভয় নয়, সুযোগ হিসেবে দেখতে হবে। ভবিষ্যতের অর্থনীতির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে যুবসমাজকে প্রস্তুত করাই এখন বড় চ্যালেঞ্জ।' একই সঙ্গে ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা উৎপাদন এবং পরবর্তী প্রজন্মের ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেন প্রধানমন্ত্রী। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি জানান, বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ (ODOP) প্রকল্প এবং রফতানিমুখী উন্নয়ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে। 

Advertisement

এদিনের বৈঠকে দেশের ২৮টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ৭০ কোটি যুবক-যুবতীই দেশের সবচেয়ে বড় সম্পদ, আর এই জনসংখ্যাগত শক্তিকেই উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে হবে।

এল নিনো পরিস্থিতি কী?

এল নিনো (El Nino) হল একটি প্রাকৃতিক জলবায়ু চক্র বা ঘটনা, যার প্রভাবে মধ্য ও পূর্ব-কেন্দ্রীয় নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটি সারা বিশ্বের আবহাওয়ার ধরনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, যার ফলে কোথাও তীব্র খরা আবার কোথাও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

Read more!
Advertisement
Advertisement