Advertisement

Live: CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাব পেশ, শুরু ইন্ডিয়া ব্লকের 'প্রতীকী সংসদ'

নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট প্রক্রিয়া ইন্ডিয়া ব্লকের। বিরোধী শিবিরের ২১টি রাজনৈতিক দল হাজির। এসআইআর এবং নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি। লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার এই প্রতীকী অধিবেশনে সভাপতি।

প্রতীকী সংসদে খাড়গে।প্রতীকী সংসদে খাড়গে।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 4:30 PM IST

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধী জোট। ভোটার তালিকার এসআইআর এবং ভোটে অনিয়মের অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি। প্রথমে শুক্রবার এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয় শনিবার। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশ। তার আগে এই প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচি ওই সমাবেশের প্রস্তুতি পর্ব।

'ভোটার তালিকায় কারচুপি'

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করলেন খাড়গে। তাঁর বক্তব্য, সমাজের দুর্বল অংশের মানুষ, মহিলা এবং তরুণদের ভোটাধিকার যাতে কোনওভাবেই কেড়ে নেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে। দিল্লিতে বসে থাকা কোনও ব্যক্তি যেন কম্পিউটারের মাধ্যমে গোপনে দুর্বল শ্রেণির মানুষ, মহিলা এবং তরুণদের নাম ভোটার তালিকা থেকে মুছে দিতে না পারেন, তা আমাদের নিশ্চিত করতে হবে'।

'ব্যক্তিগত আক্রোশ নেই'

কংগ্রেস সভাপতি বলেন,'আজ আমরা যে প্রস্তাব এনেছি, তার উদ্দেশ্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের কোনও ব্যক্তিগত আক্রোশ নেই। আমরা চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক'।
 

'মোদী-শাহের নির্দেশ...'

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন খাড়গে তাঁর অভিযোগ,'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশেই নির্বাচন কমিশন চালাচ্ছেন জ্ঞানেশ কুমার। ৭ মাস আগে ১৯৩ জন সাংসদ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের নোটিস জমা দিয়েছিলেন। কিন্তু সেই নোটিসগুলি বিবেচনা না করেই খারিজ করে দেওয়া হয়'। 

ভোট চুরি: খাড়গে

২০১৪ সাল থেকে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে বিজেপি। সাংসদ কেনা, রাজনৈতিক দল ভাঙানো, সরকার ফেলে দেওয়া। এবার ভোট চুরি। শনিবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন,'২০১৪ সাল থেকে ক্ষমতা ধরে রাখার জন্য সব রকম ষড়যন্ত্র করা হয়েছে। সাংসদদের ভাঙানো হয়েছে, রাজনৈতিক দল ভাঙা হয়েছে, সরকার ফেলে দেওয়া হয়েছে। নির্বাচনী বন্ড, ইডি এবং সিবিআইকেও ব্যবহার করা হয়েছে। আর এখন ভোট চুরি হচ্ছে। ভোট চুরির এমন শত শত উদাহরণ আমাদের কাছে রয়েছে'।
 

Advertisement

খাড়গের বাসভবনে মক পার্লামেন্ট

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংসদের অধিবেশনের আদলে চলছে গোটা প্রক্রিয়া।

শুরু বিরোধীদের মক পার্লামেন্ট

প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার সভাপতিত্ব করছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রস্তাব পেশ করলেন। বিভিন্ন বিরোধী দলের প্রায় ৩০ জন বক্তা এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন। শেষে বক্তব্য রাখবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

খাড়্গের বাসভবনে রাহুল গান্ধী

ইন্ডিয়া ব্লকের এই কর্মসূচিতে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের দিল্লির বাসভবনে পৌঁছন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিছুক্ষণের মধ্যেই সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

দিল্লির উদ্দেশে রওনা মমতা

কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বক্তব্য রাখবেন বিরোধী নেতারা

দিল্লিতে এই কর্মসূচি নিয়ে মুখ খুলেছেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা কংগ্রেস নেত্রী মীরা কুমার। তিনি জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই কর্মসূচির সূচনা করবেন। তারপর ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতারা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রাখবেন।

Read more!
Advertisement
Advertisement