Advertisement

Depression At Bay Of Bengal: শনিবারই তৈরি হচ্ছে আরও এক গভীর নিম্নচাপ, 'অর্ণব'-এর পর নতুন সাইক্লোন?

সাইক্লোন অর্ণব যেতে না যেতেই হাজির আরও এক নিম্নচাপ। শনিবারই তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কালো মেঘের ঘনঘটা। প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বাংলায় কতটা প্রভাব?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
Aajtak Bangla
  • নয়াদিল্লি ,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 2:32 PM IST
  • হাজির আরও এক নিম্নচাপ
  • স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কালো মেঘ
  • প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন

সবেমাত্র সাইক্লোন অর্ণব দাপট দেখিয়েছে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে। তার মধ্যেই আবার নতুন করে একটি ওয়েদার সিস্টেম শক্তিশালী হতে শুরু করেছে বঙ্গোপসাগরে। শনিবারই তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কালো মেঘের ঘনঘটা। তবে কি এই শক্তিশালী সিস্টেম থেকে আরও এক ঘূর্ণিঝড় তৈরি হবে? 

ভারতের INSAT-3DS ওয়েদার স্যাটেলাইটে শনিবার সকালে কিছু ছবি ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে খুব শীঘ্রই বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ফের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। 

ISRO স্যাটেলাইটে কী ধরা পড়ল?
স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে, বিক্ষিপ্ত জমাট বাঁধা মেঘ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের আকাশে। যা ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি করেছে। মূলত এই নিম্নচাপ অঞ্চল মূলত তৈরি হয়েছিল গত ২৯ অক্টোবর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তারপর সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। 

IMD-র লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, এই শক্তিশালী ওয়েদার সিস্টেম শনিবার নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটি অগ্রসর হবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। আগামী ২ দিনে এই নিম্নচাপও অন্ধ্র উপকূলের দিকেই অগ্রসর হবে। 

এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই জানাচ্ছে IMD। ফলে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকছে। 

ঝেঁপে বৃষ্টিপাতের পূর্বাভাস 
আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর উপকূলে আগামী কয়েকদিন এই ওয়েদার সিস্টেম দাপট দেখাবে। দক্ষিণ আন্দামান সাগরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টিও হবে। উত্তর আন্দামান সাগরেও আবহাওয়ার একইরকম পরিস্থিতি বজায় থাকবে। 

অন্ধ্রপ্রদেশ উপকূলে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে। বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

ওদিকে, স্থলভাবে অর্ণব ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তবে বঙ্গোপসাগরে নতুন এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে একইরকম ঝোড়ো হাওয়া এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে উপকূলবর্তী এলাকায়। 

বাংলায় বৃষ্টি কতদিন? 
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপটির তেমন প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইবে। 

 

Read more!
Advertisement
Advertisement