Advertisement

NTA থেকে ছাঁটাই ৪৭ অফিসার, NEET আন্দোলনের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

CJP আন্দোলনের মাঝেই NTA ঢেলে সাজানোর সিদ্ধান্ত। প্রবেশিকা পরীক্ষায় গাফিলতি এবং প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলন তুঙ্গে। এমতাবস্তায় বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র প্রায় ৪৭ জন আধিকারিকদের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

NTA-র প্রায় ৪৭ জন আধিকারিকদের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।NTA-র প্রায় ৪৭ জন আধিকারিকদের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jul 2026,
  • अपडेटेड 8:37 PM IST
  • CJP আন্দোলনের মাঝেই NTA ঢেলে সাজানোর সিদ্ধান্ত।
  • প্রবেশিকা পরীক্ষায় গাফিলতি এবং প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলন তুঙ্গে।
  • এমতাবস্তায় বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের।

CJP আন্দোলনের মাঝেই NTA ঢেলে সাজানোর সিদ্ধান্ত। প্রবেশিকা পরীক্ষায় গাফিলতি এবং প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলন তুঙ্গে। এমতাবস্তায় বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র প্রায় ৪৭ জন আধিকারিকদের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পদ থেকে ছাঁটাই-ই নয়, অপসারিত আধিকারিকদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ বা আইনি ব্যবস্থাও নিতে পারে কেন্দ্র।  

গত কয়েক মাসে NEET UG, JEE Main এবং CUET-এর মতো সর্বভারতীয় পরীক্ষাগুলির স্বচ্ছতা ও গোপনীয়তা নিয়ে দেশ জুড়ে তীব্র ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই আগামী এক মাসের মধ্যে পরীক্ষার নিয়ামক সংস্থাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত।

আউটসোর্সিং কাঠামোয় বড় বদল 
সূত্রের খবর, NTA রিস্ট্রাকচারিংয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আউটসোর্সিংয়ে। প্রশ্নপত্র তৈরি, ছাপা বা এক্সাম সেন্টার পরিচালনার ক্ষেত্রে এনটিএ যে থার্ড পার্টি (Third-party) বা বহিরাগত বিভিন্ন এজেন্সির ওপর নির্ভর করত, সেই পুরো ব্যবস্থা পাল্টানো হবে।

সরকারের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির (Expert Committee) সুপারিশ ও নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।  

বর্তমানে দেশজুড়ে ১৫ থেকে ২০টি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের পরীক্ষা চালনা করে NTA। 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, আগামী ৩০ দিনের মধ্যে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিক নিয়োগ হতে পারে।

Read more!
Advertisement
Advertisement