Advertisement

LPG Subsidy Closing: রান্নার গ্যাসের সাবসিডি বন্ধ হচ্ছে? ফোনে মেসেজ এলেই করুন এই কাজ...

এবার ট্যাক্স রেকর্ড এবং এনার্জি ডেটাবেসের সঙ্গে যোগসূত্র গড়ে তুলছে পেট্রোলিয়াম মন্ত্রক। এর মাধ্যমেই এলপিজি ভর্তুকি কারা পাচ্ছেন, সেটা পরীক্ষা করার চেষ্টা চলছে। আর এমন পরিস্থিতিতেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সরকারি তেল কোম্পানিরা নিজেদের গ্রাহকদের ফাইনাল নোটিশ পাঠাতে শুরু করেছে।

 LPG ভর্তুকি বন্ধ হচ্ছে? LPG ভর্তুকি বন্ধ হচ্ছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2026,
  • अपडेटेड 3:22 PM IST
  • এবার ট্যাক্স রেকর্ড এবং এনার্জি ডেটাবেসের সঙ্গে যোগসূত্র গড়ে তুলছে পেট্রোলিয়াম মন্ত্রক
  • এর মাধ্যমেই এলপিজি ভর্তুকি কারা পাচ্ছেন, সেটা পরীক্ষা করার চেষ্টা চলছে
  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সরকারি তেল কোম্পানিরা নিজেদের গ্রাহকদের ফাইনাল নোটিশ পাঠাতে শুরু করেছে

এবার ট্যাক্স রেকর্ড এবং এনার্জি ডেটাবেসের সঙ্গে যোগসূত্র গড়ে তুলছে পেট্রোলিয়াম মন্ত্রক। এর মাধ্যমেই এলপিজি ভর্তুকি কারা পাচ্ছেন, সেটা পরীক্ষা করার চেষ্টা চলছে। আর এমন পরিস্থিতিতেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সরকারি তেল কোম্পানিরা নিজেদের গ্রাহকদের ফাইনাল নোটিশ পাঠাতে শুরু করেছে।

ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তেল এবং গ্যাসের কোম্পানিরা এলপিজি-এর ডেটাবেসের সঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেকর্ড মিলিয়ে দেখছে। তারা দেখার চেষ্টা করছে, কোনও পরিবারের আয় বছরে ১০ লক্ষ টাকার বেশি থাকার পরও তারা ভর্তুকি পাচ্ছে কি না। 

কাদের সাবসিডি বন্ধ হয়ে যাবে? 
এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সরকার। তাদের দাবি, যেই সব পরিবারের ট্যাক্সেবল ইনকাম ১০ লক্ষ টাকার বেশি, তাঁরা আর এলপিজি সাবসিডি পাবেন না। মাত্র ৭ দিনের মধ্যেই তাঁদের ভর্তুকি বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতির শিকার না হতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। 

আসলে ইতিমধ্যেই তেল সংস্থারা ইনকাম ট্যাক্সের তথ্য মিলিয়ে দেখে ফেলেছে। তারপর পাঠানো হচ্ছে মেসেজ। সেখানে জানান হচ্ছে পরিবারের ট্যাক্সেবল ইনকাম ১০ লক্ষ টাকার বেশি। এমন পরিস্থিতিতে কোম্পানিকে নিজের বক্তব্য জানাতে হবে। নইলে দ্রুত বন্ধ করে দেওয়া হবে সাবসিডি।

এমন পরিস্থিতিতে কী করবেন? 
এই ধরনের মেসেজ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই ধরনের মেসেজ পাওয়ার ৭ দিনের মধ্যে নিতে হবে অ্যাকশন। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি ১০ লক্ষ টাকার কম হয়, তাহলে দ্রুত যোগাযোগ করতে হবে টোল ফ্রি হেলপলাইনে। এই নম্বরটি হল ১৮০০-২৩৩৩-৫৫৫। এই নম্বরে যোগাযোগ করুন। আর সেটা না চাইলে ওই নির্দিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানান। নিজের কথা তুলে ধরুন।

যদি ৭ দিনের মধ্যে কোনও উত্তর না দেন, তাহলে আর মিলবে না সাবসিডি। সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই এই ভুল নয়। বরং কোনও মেসেজ পেলেই দ্রুত ব্যবস্থা নিন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement