Advertisement

Old Monk Gold Reserve-এর বিক্রি বন্ধের নির্দেশ, আর কোন কোন মদে নিষেধাজ্ঞা?

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল। একাধিক অ্যালকোহলিক পানীয়ের বিক্রি নিষিদ্ধ করেছে FSSAI। তালিকায় রয়েছে জনপ্রিয় ওল্ড মঙ্ক রাম। আর কোন কোন মদে নিষেধাজ্ঞা?

ওল্ড মঙ্কের কোন কোন ভ্যারিয়েন্টে নিষেধাজ্ঞা ? ওল্ড মঙ্কের কোন কোন ভ্যারিয়েন্টে নিষেধাজ্ঞা ?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 10:11 AM IST
  • জনপ্রিয় ওল্ড মঙ্ক রাম বিক্রিতে নিষেধাজ্ঞা
  • হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল FSSAI
  • আর কোন কোন মদে নিষেধাজ্ঞা?

দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল। পরীক্ষায় ধরা পড়েছে, কিছু সংস্থা তাদের মদে কৃত্রিম বা 'নেচার আইডেন্টিক্যাল' (Nature Identical) ফ্লেভার ব্যবহার করছে। এর জেরে Diageo India-এর United Spirits, Inbrew Beverages এবং Mohan Rocky Springwater-এর তৈরি একাধিক অ্যালকোহলিক পানীয়ের বিক্রি নিষিদ্ধ করেছে FSSAI। তালিকায় রয়েছে জনপ্রিয় ওল্ড মঙ্ক রাম। আর কী কী ব্র্যান্ড? 

কোন কোন ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞা?
FSSAI-এর নির্দেশ অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় এসেছে—
Inbrew Beverages-এর Bagpiper Deluxe Whisky
Inbrew Beverages-এর Old Cask Deluxe XXX Rum (মধ্যপ্রদেশে উৎপাদিত)
Mohan Rocky Springwater-এর তৈরি Old Monk The Legend
Old Monk Gold Reserve
Old Monk XXX Matured Rum (মহারাষ্ট্রে উৎপাদিত)

এছাড়া Diageo India-এর United Spirits-এরও কিছু নির্দিষ্ট পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে FSSAI জানিয়েছে।

কেন এই পদক্ষেপ?
FSSAI-এর দাবি, পরীক্ষায় পাওয়া গিয়েছে, কিছু নির্মাতা সংস্থা রামে রামের ফ্লেভার এবং হুইস্কিতে হুইস্কির ফ্লেভার কৃত্রিমভাবে মিশিয়ে স্বাদ ও গন্ধ তৈরি করছে।

সংস্থার বক্তব্য, সংশ্লিষ্ট পণ্যগুলিতে আর্টিফিশিয়াল বা Nature Identical Flavour ব্যবহার করা হয়েছে। এই কারণে সেগুলিকে 'Substandard' (নিম্নমানের) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

FSSAI এক বিবৃতিতে জানিয়েছে, 'আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এমন কোনও উৎপাদন পদ্ধতি নেই, যেখানে রামে রামের ফ্লেভার বা হুইস্কিতে হুইস্কির ফ্লেভার আলাদাভাবে যোগ করা হয়।'

কেন আপত্তি FSSAI-এর?
মদের এই ব্র্যান্ডগুলিতে স্বাভাবিকভাবে ব্যবহৃত কাঁচামাল, যেমন, আখের গুড়, মল্ট,  আঙুর ব্যবহারের পরিবর্তে কৃত্রিম উপায়ে একই ধরনের স্বাদ ও গন্ধ তৈরি করা হচ্ছে। তাই এই ধরনের পদ্ধতিকে FSSAI গ্রহণযোগ্য বলে মনে করছে না।

সম্প্রতি FSSAI-এর আরও কড়া পদক্ষেপ
খাদ্য ও পানীয় শিল্পে নজরদারি বাড়ানোর অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে FSSAI। এর আগে সংস্থাটি Dabur-এর একাধিক পণ্যে '100%' দাবি বিভ্রান্তিকর বলে উল্লেখ করে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। সেই তালিকায় ছিল—
> মধু
> Apple Cider Vinegar
> Virgin Coconut Oil
> Sesame Oil
> Cow Ghee
> Coconut Water
> Coconut Milk

Advertisement

এছাড়াও গত সপ্তাহে Pepsi এবং Red Bull-সহ উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত পানীয় প্রস্তুতকারকদের 'Energy Drink' শব্দটি ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয় FSSAI। সংস্থার মতে, এই ধরনের দাবি প্রয়োজনীয় নিয়ন্ত্রক হস্তক্ষেপে বাধা সৃষ্টি করতে পারে।

কেন বাড়ছে নজরদারি?
FSSAI জানিয়েছে, উপভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ও পানীয় শিল্পে নজরদারি আরও কঠোর করা হয়েছে। কৃত্রিম উপাদান, বিভ্রান্তিকর দাবি এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেই ধারাবাহিকতাতেই এবার কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে তৈরি হওয়া বলে অভিযোগ ওঠা একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI।

 

Read more!
Advertisement
Advertisement