Advertisement

Pak Navy Ship Collides With Indian Vessel: ভারতীয় রণতরীর সঙ্গে সংঘর্ষ পাক যুদ্ধজাহাজের, চরম ক্ষুব্ধ নয়াদিল্লি

ভারতীয় নৌসেনার একটি রণতরীর সঙ্গে সংঘর্ষ পাকিস্তানি যুদ্ধজাহাজের। এই ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব করেছে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 1:30 PM IST
  • আন্তর্জাতিক জলসীমানায় বেনজির ঘটনা
  • ভারতীয় রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের
  • ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

ভারতীয় নৌসেনার একটি রণতরীর সঙ্গে সংঘর্ষ পাকিস্তানি যুদ্ধজাহাজের। এই ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব করেছে। আন্তর্জাতিক জলসীমানায় এই সংঘর্ষের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। 

কড়া বার্তা দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটা সম্পূর্ণ অপেশাদার সুলভ এবং কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও ভারতীয় নৌসেনার ভেসেলটি কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। 

গত বছর 'অপারেশন সিঁদুর' হওয়ার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক নেই। এই পরিস্থিতিতে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আন্তর্জাতিক জলসীমানায় ভারতীয় নৌসেনার ভেসেলের সঙ্গে সংঘর্ষ হয় পাকিস্তানি জাহাজের।

উত্তর আরব সাগরে ভারতীয় নৌসেনার ভেসেল রুটিন নজরদারি চালাচ্ছিল ঘটনার দিন। আচমকাই একটি পাকিস্তানি জাহাজ দ্রুতগতিতে এসে  ধাক্কা মারে তাতে। যদিও কোনও ড্যামেজ হয়নি ভারতীয় নৌসেনার ভেসেলে। 

একটি বিবৃতিতে ভারত কড়া ভাবে জানিয়েছে, ১৯৯১ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই অনুসারে, আন্তর্জাতিক জলসীমানায় সেনা সক্রিয়তার আগে নোটিস দিতে হবে দুই দেশকেই। কিন্তু এই ঘটনা সেই চুক্তির আর্টিকেল ১০ সরাসরি লঙ্ঘন করেছে। বিদেশ মন্ত্রক কড়া বিবৃতিতে আরও জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন ও দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হচ্ছে পাক রাষ্ট্রদূতকে। 

 

Read more!
Advertisement
Advertisement