Advertisement

Pak President Claim India Pakistan War: ভারত নাকি আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দাবি পাক রাষ্ট্রপতির

Pak President Claim India Pakistan War: ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি আরও যোগ করেন যে, নয়াদিল্লির উচিত যুদ্ধের পরিবেশ থেকে বেরিয়ে এসে আলোচনার টেবিলে বসা। তবে পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বে কোণঠাসা হয়েই পাকিস্তান এই ধরনের মনগড়া অভিযোগ তুলছে।

আসিফ আলি জারদারিআসিফ আলি জারদারি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Mar 2026,
  • अपडेटेड 12:28 AM IST

Pak President Claim India Pakistan War: অভ্যন্তরীণ সংকটে জেরবার পাকিস্তান ফের ভারত-বিদ্বেষকে হাতিয়ার করে নজর ঘোরানোর চেষ্টা শুরু করল। সোমবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিস্ফোরক দাবি করেন। তাঁর দাবি, ভারত নাকি আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির দোহাই দিয়ে জারদারি জানান, ভারতের নেতারা এখন প্রকাশ্যে যুদ্ধের কথা বলছেন। তবে তাঁর এই দাবিকে কূটনৈতিক মহলে পাকিস্তানের পুরনো ‘হাউই’ ছাড়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

এদিন ভাষণে জারদারি নিজেকে শান্তিপ্রিয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে শান্তি বজায় রাখার পক্ষে। যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত।” ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি আরও যোগ করেন যে, নয়াদিল্লির উচিত যুদ্ধের পরিবেশ থেকে বেরিয়ে এসে আলোচনার টেবিলে বসা। তবে পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বে কোণঠাসা হয়েই পাকিস্তান এই ধরনের মনগড়া অভিযোগ তুলছে।

ভারত ছাড়াও আফগানিস্তানকে বিঁধতে ছাড়েননি জারদারি। তিনি সাফ জানান, পাকিস্তান আর ধৈর্যের পরীক্ষা দেবে না। আফগান তালিবান সরকারের বিরুদ্ধে দোহা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি (TTP) এবং বিএলএ (BLA)-র মতো জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। প্রতিবেশী দেশের মদতে পাকিস্তানের শান্তি বিঘ্নিত হলে কড়া জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়েও মুখ খুলেছেন জারদারি। ইরানের ওপর মার্কিন ও ইজরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি ইরানের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বুঝিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ইরানের পাল্লাতেই ভারী থাকতে চাইছে।

 

Read more!
Advertisement
Advertisement