Advertisement

C. Joseph Vijay: 'আমাদের নয়, তবে বেস্ট অফ লাক,' পশ্চিমবঙ্গে TVK-র প্রথম অফিস অস্বীকার করল বিজয়ের দল

তামিলনাড়ুর বাইরে TVK এবং বিজয়ের অনুরাগীরা দলীয় কার্যালয় গড়ে তোলার উদ্যোগ এই প্রথম নিলেন, এমন নয়। গত মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে TVK বিপুল জয় পাওয়ার পর থেকেই মাত্র দু’বছরের পুরনো এই রাজনৈতিক সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে অনুগামীদের মধ্যে শক্তিশালী জনসমর্থন তৈরি করেছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও স্বঘোষিত টিভিকে-র পার্টি অফিস পূর্ব বর্ধমানে- (বাঁ দিক থেকে)তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও স্বঘোষিত টিভিকে-র পার্টি অফিস পূর্ব বর্ধমানে- (বাঁ দিক থেকে)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 9:35 AM IST
  • পূর্ব বর্ধমানে TVK-র প্রথম অফিস ঘিরে বিতর্ক
  • 'পশ্চিমবঙ্গের TVK পার্টি অফিসের সঙ্গে বিজয়ের TVK-র সম্পর্ক নেই'
  • পশ্চিমবঙ্গে TVK সমর্থকদের শুভেচ্ছাও জানিয়েছেন বিজয়

তামিলনাড়ুর শাসকদল তামিলাগা ভেটরি কাজাগম (TVK)-এর পশ্চিমবঙ্গে শাখা অফিস খোলা নিয়ে বেশ শোরগোল পড়েছে কয়েকদিন ধরেই। এই বিষয়টি এ বার স্পষ্ট করলেন  TVK প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। TVK-র তরফে বিজয় একটি বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে TVK-র যে শাখা অফিস খোলা হয়েছে, তার সঙ্গে TVK-র কোনও যোগ নেই। অর্থাত্‍ এই অফিস TVK-র নয়। তবে পশ্চিমবঙ্গে যে তাঁর এত ভক্ত রয়েছেন, তার জন্য TVK-এর অফিস খোলার উদ্যোক্তাদের 'বাঙালি শুভাকাঙ্ক্ষীদের বেস্ট অফ লাক' বার্তাও দিয়েছেন বিজয়। 

পূর্ব বর্ধমানে TVK-র প্রথম অফিস ঘিরে বিতর্ক

bangla.aajtak.in-এ কয়েক দিন আগে একটি খবর প্রকাশিত হয়, TVK তাদের প্রথম অফিস খুলেছে পশ্চিমবঙ্গে। একদল লোক নিজেদের TVK-র সমর্থক দাবি করে গত ২৭ সেপ্টেম্বর শাখা অফিস ধুমধাম করে উদ্বোধন করে। তাঁরা এও দাবি করেন, তামিলনাড়ু থেকেই তাঁদের কাছে নির্দেশ এসেছে TVK-র অফিস খোলার জন্য।

তামিলনাড়ুর বাইরে TVK এবং বিজয়ের অনুরাগীরা দলীয় কার্যালয় গড়ে তোলার উদ্যোগ এই প্রথম নিলেন, এমন নয়। গত মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে TVK বিপুল জয় পাওয়ার পর থেকেই মাত্র দু’বছরের পুরনো এই রাজনৈতিক সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে অনুগামীদের মধ্যে শক্তিশালী জনসমর্থন তৈরি করেছে। TVK-র মে মাসের নির্বাচনী সাফল্যের পরপরই হায়দরাবাদভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকল’ জানায়, কেরলের টিভিকে সমর্থকেরা ওয়েনাড জেলায় দলীয় কার্যালয় খোলার জন্য ‘My TVK’ অ্যাপের মাধ্যমে আবেদন করেছিলেন। গত ১৩ সেপ্টেম্বর কেরলের পলাক্কড় জেলায় TVK-র শাখা অফিস খোলা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে খবরও প্রকাশিত হয়।

'পশ্চিমবঙ্গের TVK পার্টি অফিসের সঙ্গে বিজয়ের TVK-র সম্পর্ক নেই'

যদিও TVK-র মুখপাত্র সংকভি দিয়ানা তুহিনস্যামুয়েলের বক্তব্য, তামিলনাড়ুর বাইরে TVK পার্টিকে বিস্তার করার কোনও প্ল্যান নেই দলের এই মুহূর্তে। আপাতত ফোকাসে শুধুই তামিলনাড়ু সরকার। এদিকে পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানে স্বঘোষিত TVK সমর্থকদের পার্টি অফিস খোলার পরে ওই দলের অন্যতম সদস্য চৈতালি রায় দাবি করেন, পশ্চিমবঙ্গে TVK-র ৫ হাজারের বেশি সমর্থক রয়েছে। কীভাবে পার্টিকে বাংলায় বিস্তার করা হবে, সেই প্ল্যানও জানান তিনি। চৈতালি রায়ের কথায়, 'আমাদের কাছে তামিলনাড়ু থেকে নির্দেশ রয়েছে। প্রথমে আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্যাম্পেন করব। তারপরে ভবিষ্যতে প্রতিটি জেলায় নানা সামাজিক কর্মসূচি করে মানুষের কাছে পৌঁছব। আমরা চাই TVK বাংলায় নির্বাচনে লড়ুক। কিন্তু সবই নির্ভর করছে, বাংলার মানুষ কী চান, তার উপরে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।'

Advertisement

পশ্চিমবঙ্গে TVK সমর্থকদের শুভেচ্ছাও জানিয়েছেন বিজয়

অন্যদিকে পশ্চিমবঙ্গে টিভিকে-র অফিসকে তাঁদের পার্টির সঙ্গে না জড়ানোর আবেদন জানিয়েও পূর্ব বর্ধমানে স্বঘোষিত টিভিকে সমর্থকদের অভিনন্দনও জানিয়েছেন বিজয়ের পার্টির মুখপাত্র। তাঁর কথায়, 'এক অর্থে বিষয়টি খানিকটা আশ্চর্যের হলেও ইতিবাচক দিক হল, তামিলনাড়ুতে চলা রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গের বহু মানুষ টিভিকে-কে সমর্থন করছেন, এটা দেখে আমি সত্যিই খুব খুশি,এই মুহূর্তে সংগঠনের উপস্থিতি বা জনসংযোগ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। আমার মনে হয়, ওখানে বিজয় থালাপতির অনেক ভক্ত রয়েছেন।'

TAGS:
Read more!
Advertisement
Advertisement