Advertisement

Flight Emergency Exit Opened: চলন্ত ফ্লাইটে এমার্জেন্সি দরজা খুলল যাত্রী, চেন্নাই এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান রানওয়েতে ধরে এগচ্ছিল (ট্যাক্সিওয়ে)। এই সময়ই অদ্ভুত কাজ করেন ওই বিমানের এক যাত্রী। ওই ব্যক্তি চলন্ত বিমানের এমার্জেন্সি এগজিট (আপৎকালীন দরজা) খুলে ফেলে। তাতেই বিমানের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পাইলট দ্রুত বিমানটি থামিয়ে দেন।

চলন্ত ফ্লাইটে এমার্জেন্সি এগজিট খুলে দিল যাত্রী চলন্ত ফ্লাইটে এমার্জেন্সি এগজিট খুলে দিল যাত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 1:30 PM IST
  • রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান রানওয়েতে ধরে এগচ্ছিল (ট্যাক্সিওয়ে)
  • এই সময়ই অদ্ভুত কাজ করেন ওই বিমানের এক যাত্রী
  • ওই ব্যক্তি চলন্ত বিমানের এমার্জেন্সি এগজিট (আপৎকালীন দরজা) খুলে ফেলে

রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান রানওয়েতে ধরে এগচ্ছিল (ট্যাক্সিওয়ে)। এই সময়ই অদ্ভুত কাজ করেন ওই বিমানের এক যাত্রী। ওই ব্যক্তি চলন্ত বিমানের এমার্জেন্সি এগজিট (আপৎকালীন দরজা) খুলে ফেলে। তাতেই বিমানের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পাইলট দ্রুত বিমানটি থামিয়ে দেন।

যতদূর খবর, বিমানটি শারজা থেকে চেন্নাইয়ে আসছিল। এয়ার অ্যারাবিয়ার এই বিমানে ২৩১ জন যাত্রী ছিলেন। বিমানটি ল্যান্ড করার পরই এমন অদ্ভুত ঘটনা ঘটে। বিমানটি রানওয়ে ও প্লেনের টার্মিনালকে সংযুক্ত করার নির্দিষ্ট পথ, অর্থাৎ ট্যাক্সিওয়ে দিয়ে এগিয়ে যাওয়ার সময় এক পুরুষ যাত্রী এমার্জেন্সি এগজিট দরজাগুলির মধ্যে একটি খুলে ফেলে। তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বিমানে। যতদূর খবর, এই ব্যক্তির বয়স ৩৪ বছর। সে পুদুক্কোট্টাইয়ের বাসিন্দা।  

এমন পরিস্থিতিতে পাইলট সঙ্গে সঙ্গে বিমানটি থামিয়ে দেন। তিনি জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এই সময় দ্রুত ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সময় সিআইএস এবং বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ ও সশস্ত্র আধিকারিকরা বিমানটি যেখানে থেমেছিল, সেখানে পৌঁছে যান।

সেই সময় পাইলট দ্রুত একটি অভিযোগ দায়ের করেন। নিরাপত্তা কর্মীরা বিমানে উঠে ওই যাত্রীকে গ্রেফতার করেন। তারপর তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়।

যতদূর খবর, কর্তৃপক্ষ ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে। তার মানসিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পুলিশ বা বিমানবন্দর কৃর্তৃপক্ষের তরফে বিষয়টা নিয়ে মুখ খোলা হয়নি। তাই কেন ব্যক্তি এই কাজটা করল, তা জানা যাচ্ছে না। এখন দেখার ঠিক কবে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানা যায়।

 

Read more!
Advertisement
Advertisement