Advertisement

Petrol Diesel Price: যুদ্ধের মধ্যেও বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম, বড় আপডেট

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে দেশজুড়ে LPG সঙ্কট তৈরি হয়েছে। রান্নার গ্যাসের দামও বেড়ে গিয়েছে। এই অবস্থায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই নিয়ে বড় আপডেট। কেন্দ্রীয় সূত্রে খবর, এই মুহূর্তে যুদ্ধ চললেও দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 12:38 PM IST
  • পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল
  • যুদ্ধ চললেও দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না
  • কেন্দ্রীয় সূত্রে খবর এমনটাই

ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের সংঘাতের মধ্যেও আপাতত স্থিতিশীল থাকবে পেট্রোল এবং ডিজেলের দাম। সরকারি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়লেও ভারতে আপাতত পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হবে না বলেও জানা যাচ্ছে। 

সূত্র অনুযায়ী, সম্প্রতি গ্যাসের দাম যে বৃদ্ধি হয়েছে তা খুবই সামান্য মনে করা হচ্ছে এবং কেন্দ্র এটিকে মূল্যবৃদ্ধি হিসেবে দেখতে চাইছে না। 

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সরবরাহে ঝুঁকি কমাতে ভারত ইতিমধ্যেই জ্বালানির উৎসের বৈচিত্র বাড়িয়েছে। আগে ভারতের প্রায় ৬০% জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালী নির্ভর নয় এমন অঞ্চল থেকে আসত। যা এখন বাড়িয়ে ৭০% করা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। 

এছাড়াও সম্ভাব্য যে কোনও সঙ্কট মোকাবিলার জন্য সরকার ফুয়েল সাপ্লাই ম্যানেজমেন্ট চেইন প্রোগ্রাম সক্রিয় করেছে। যাতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়। 

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ভারত ইতিমধ্যে বিকল্প দেশগুলি থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করেছে। আগে ভারতের মোট জ্বালানি আমদানির প্রায় ৪০% মধ্যপ্রাচ্য থেকে আসত। তবে এখন সেই নির্ভরতা কমিয়ে বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, কলকাতায় আজ পেট্রোলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৫.৪১ টাকা। অন্যদিকে, ডিজেলের রেট রয়েছে প্রতি লিটারে ৯২.০২ টাকা। পেট্রোলের পাওয়ার-এর দাম রয়েছে ১১২.৮৬ টাকা। যুদ্ধের আবহে আপাতত পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল আসেনি।

 

Read more!
Advertisement
Advertisement