Advertisement

Petrol Price Hike Forecast: ভবিষ্যতে আরও কত টাকা বাড়তে পারে পেট্রোল, ডিজেলের দাম? জানাচ্ছেন বিশেষজ্ঞ

শুক্রবার ৩ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। আর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটা সবে শুরু। এরপর আরও বাড়তে পারে তেলের দাম। আগামী ৩ থেকে ৪ সপ্তাহে জ্বালানির দাম আকাশ ছুঁতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

পেট্রোলের দাম বাড়লপেট্রোলের দাম বাড়ল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • শুক্রবার ৩ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম
  • আর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটা সবে শুরু
  • এরপর আরও বাড়তে পারে তেলের দাম

শুক্রবার ৩ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। আর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটা সবে শুরু। এরপর আরও বাড়তে পারে তেলের দাম। আগামী ৩ থেকে ৪ সপ্তাহে জ্বালানির দাম আকাশ ছুঁতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আসলে শুক্রবার প্রতি ব্যারেলে ১১০ ডলারে পৌঁছে গিয়েছে ব্রেন্ট্র ক্রুড অয়েলের দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার জন্যই এহেন বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই দেশেও পেট্রোল, ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। 

এ দিকে গত ৪ বছরে প্রথমবারের জন্য তেলের দাম বেড়েছে ভারতে। তাতে কিছুটা হলেও ক্ষতি কমার কথা দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকলে ক্ষতি আরও বাড়ার সম্ভাবনা থাকছে। যার ফলে আরও বাড়তে পারে তেলের দাম। 

কেন আরও ৩ থেকে ৪ মাস দাম বাড়ার সম্ভাবনা রয়েছে? 
মাস্টার পোর্টফোলিও সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গুরমিত সিং চাওলা জানান, দাম বাড়ার সম্ভাবনা ছিলই। কারণ, জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। যার ফলে তেলের দাম বাড়ানোর সম্ভাবনা ছিল। 

মাথায় রাখতে হবে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছে গিয়েছে। আর এই দাম যদি ৯০ থেকে ১০০ ডলারে থেকে যায়, তাহলে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে। 

কতটা বাড়তে পারে দাম? 
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন চয়েস এনার্জি অ্যানালিস্ট ধাভাল পোপাট। তিনি জানান, এখনও পর্যন্ত দাম যা বেড়েছে, তাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির আংশিক লাভ হয়েছে। তবে এতদিনে যেই পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা মেটানোর মতো দাম বাড়েনি। 

পোপাট জানিয়েছেন, লিটারে ১ টাকা দাম বাড়লে তিনটি রাষ্ট্রায়াত্ত তেল সংস্থার বার্ষিক EBITDA বাড়তে পারে ১৫০০০-১৬০০০ কোটি টাকা। যার সহজ অর্থ হল, ৩ টাকা বাড়ানোর ফলে ৪৫,০০০-৪৮,০০০ কোটি টাকা রেভিনিউ বাড়তে পারে। যদিও পোপাট এটাও জানিয়েছেন, যদি এভাবে বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকে, তাহলে তেলের দাম আরও বাড়ানোর প্রয়োজন পড়তে পারে।

Advertisement

তাঁর মতে, এমন পরিস্থিতি থাকলে আগামী দিনে লিটারে ১০ টাকা করে পর্যন্ত দাম বাড়তে পারে। তার ফলেই তেল সংস্থাগুলির ক্ষতি পূরণ করা সম্ভব হবে। মাথায় রাখতে হবে, ভারত প্রায় নিজের প্রয়োজনের ৮৫ শতাংশ আমদানি করে। তাই মধ্যপ্রাচ্যে আশান্তির জেরে সমস্যা বেড়েছে।    

 

Read more!
Advertisement
Advertisement