Advertisement

Hardeep Singh Puri: LPG-এর থেকে সস্তা PNG, পাইপ গ্যাসের আর কী কী লাভ? জানিয়ে দিলেন পেট্রোলিয়ামমন্ত্রী

ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ভারতে রান্নার গ্যাসের একটা সঙ্কট রয়েছে। বুকিং করার বেশ কিছু দিন পরই মিলছে গ্যাস। তাতে ব্লাড প্রেশার বাড়ছে সাধারণ মানুষের। আর এমন পরিস্থিতিতে এলপিজি-এর পরিবর্তে বারবার পিএনজি গ্যাস ব্যবহারের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেই বিষয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর মতে, এলপিজির বদলে পিএনজি গ্যাস ব্যবহার করলে ঝক্কি অনেকটাই কমে যাবে।

LPG না PNG?LPG না PNG?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 8:11 AM IST
  • ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ভারতে রান্নার গ্যাসের একটা সঙ্কট রয়েছে
  • বুকিং করার বেশ কিছু দিন পরই মিলছে গ্যাস
  • এলপিজির বদলে পিএনজি গ্যাস ব্যবহার করলে ঝক্কি অনেকটাই কমে যাবে

ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ভারতে রান্নার গ্যাসের একটা সঙ্কট রয়েছে। বুকিং করার বেশ কিছু দিন পরই মিলছে গ্যাস। তাতে ব্লাড প্রেশার বাড়ছে সাধারণ মানুষের। আর এমন পরিস্থিতিতে এলপিজি-এর পরিবর্তে বারবার পিএনজি গ্যাস ব্যবহারের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেই বিষয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর মতে, এলপিজির বদলে পিএনজি গ্যাস ব্যবহার করলে ঝক্কি অনেকটাই কমে যাবে। 

সম্প্রতি এক্স-এ একটি পোস্ট করে পিএনজি-এর ইতিবাচক দিক সম্পর্কে জানালেন তিনি। হরদীপ সিং লেখেন, 'যদি আপনি পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) পরিবারের অংশ হন, তাহলে আর সিলিন্ডার বদলানোর ঝামেলা নেই। রিফিল করানোর চিন্তাও নেই...

কারণ, যে ভাবে পাইপের মাধ্যমে ঘরে জল আসে, ঠিক সেভাবেই ২৪×৭ পাইপের মাধ্যমে আপনার রান্নাঘরে গ্যাস পৌঁছে যাচ্ছে পিএনজি-এর মাধ্যমে। এটি পরিবেশবান্ধব এবং LPG-এর তুলনায় সস্তাও।'

এই প্রসঙ্গে বলি, আমাদের বাড়িতে যেই রান্নার গ্যাস আসে, সেটা হল এলপিজি। আর এই গ্যাসের বদলে পিএনজি-এর দিকে ঝোঁকার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, পিএনজি ব্যবহার করলে বারবার সিলিন্ডার বুকিং করার ঝক্কি থেকে মুক্তি মিলবে। সরাসরি পাইপের মাধ্যমেই গ্যাস আসবে বাড়িতে।  

এই প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী আরও লেখেন, 'দেশের প্রতিটি রান্নাঘরে পরিষ্কার, নিরাপদ এবং সাশ্রয়ী এনার্জি পৌঁছে দিতে চাই আমরা। সেই মতো নিরন্তর কাজ করে যাচ্ছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক দিনে দেশজুড়ে ৫ লক্ষেরও বেশি পরিবারকে PNG-এর সঙ্গে যুক্ত করা হয়েছে।' আর এই পরিসংখ্যান দেখেই আপ্লুত তিনি।

এমন পরিস্থিতিতে দেশের মানুষের কাছে এলপিজি ছেড়ে পিএনজি-তে শিফট করার পরামর্শ দিলেন। তাতেই রান্নার খরচ কমবে, জীবন সহজ হবে বলে মনে করছেন তিনি।

এলপিজি ছাড়তে বললেন...
হরদীপ সিং পুরীর আবেদন, যাঁদের বাড়িতে পিএনজি রয়েছে, তাঁরা এবার এলপিজি কানেকশন ছেড়ে দিক।  
http://MyPNGD.in ক্লিক করে LPG ছাড়ার পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি জানালেন, ইতিমধ্যেই ৩৭,০০০-এর বেশি পরিবার এই কাজটা সেরে ফেলেছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement