Advertisement

Plastic Currency Notes: প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট কবে চালু হবে, কেমন হবে আকার?

১০ এবং ২০ টাকার প্লাস্টিক নোট চালু হবে ভারতে। কিন্তু কবে বাজারে আসবে এই নোট? আকার কেমন হবে? কতটা টেকসই হবে? সব তথ্য জেনে নিন দ্রুত।

প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট কবে চালু হবে?প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট কবে চালু হবে?
রাজদীপ সারদেশাই
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 2:45 PM IST
  • ১০ এবং ২০ টাকার প্লাস্টিক নোট চালু হবে ভারতে
  • কিন্তু কবে বাজারে আসবে এই নোট?
  • কতটা টেকসই হবে? সব তথ্য জেনে নিন দ্রুত

কাগজের ১০ বা ২০ টাকার নোটের দিন শেষ। বরং প্লাস্টিক নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই। আগামী বছর থেকেই প্লাস্টিকের নোট চালু হয়ে যাওয়ার খবর। এখন প্রশ্ন হল, ২০২৭ সালের ঠিক কোন মাস থেকে চালু হবে প্লাস্টিকের নোট? এই নোটের বিশেষত্ব কী হবে? কতটা টেকসই হবে? আকার কেমন হবে? সবটা জেনে নিন এই নিবন্ধ থেকে। 

অনুমোদন দিয়েছে আরবিআই
১০ থেকে ২০ টাকার প্লাস্টির নোট ছাপা হবে। সেই মতো ১০০ কোটি নোট উৎপাদন করা হবে বলে খবর মিলছে। 

তবে প্রথমেই এই সব নোট সরাসরি চালু করা হবে না। বরং প্রথমে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে এগুলি। দেশের বিভিন্ন স্থানে চলবে পরীক্ষা। সেই পরীক্ষা সফল হলেই নোট নিয়মিতভাবে চালু করা হবে। 

কবে থেকে চালু হবে এই নোট?
আগামী বছরই যে এই নোট সামনে আসবে, এই বিষয়টা প্রায় পাকা। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে এই নোটের ব্যবহার শুরু হবে। যদিও প্রথমে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। তারপর ধীরে ধীরে চালু করা হতে পারে।

আকারে কি ছোট বা বড় হবে?
যতদূর খবর, নতুন প্লাস্টিকের নোটের আকার বর্তমান কাগজের নোটের মতোই হবে। এমনটাই পরিকল্পনা রয়েছে। আর এমন প্ল্যানিং এমনি এমনি করা হচ্ছে না। বরং এর পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ। একাংশের মতে, পুরনো নোটের মতোই প্লাস্টিকের নোটের আকার হলে বড় লাভ হবে। এর ফলে বর্তমান এটিএম মেশিনে কোনও পরিবর্তন করতে হবে না। আগামিদিনে এটিএম-এও এই নোট ব্যবহার করা যাবে। 

একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, নোটের আকার বদলাতে গেলে এটিএম-এর ভিতরে নোট রাখার জায়গা, সেন্সর এবং অন্যান্য প্রযুক্তির পরিবর্তন প্রয়োজন। সেখানে অনেক টাকা খরচ হতে পারে। তাই পুরনো নোটের মতোই হতে পারে নতুন নোটগুলির আকার।

কাগজের নোটের তুলনায় অনেক বেশি দিন চলবে
১০ বা ২০ টাকার কাগজের নোটের যে ঠিক কী অবস্থা, সেটা মোটামুটি সকলেই জানেন। এই নোটগুলি প্রায় ছিঁড়ে গিয়েছে। তাই নোটগুলি বাজারে চালাতে গেলে সমস্যায় পড়তে হয়। আর এই সমস্যার সহজ সমাধান করতে পারে ১০-২০ টাকার প্লাস্টিক নোট।

Advertisement

আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা গত অগাস্টে বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, সাধারণ কাগজের নোটের তুলনায় প্লাস্টিকের অনেক বেশি টেকসই। কাগজের নোটের তুলনায় এগুলি ২ থেকে ৪ গুণ বেশি দিন ব্যবহার করা যেতে পারে। 

মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশে প্লাস্টিকের নোট চালু রয়েছে। এবার সেই দিকেই এগিয়ে যাচ্ছে ভারত। 
 

 

Read more!
Advertisement
Advertisement