Advertisement

PM Modi on Carpooling: তেল বাঁচাতে মন্ত্রীরা কার পুলিংয়ে অফিস আসুন, ক্যাবিনেটে একাধিক বড় বার্তা মোদীর

দেশে পেট্রোল-ডিজেল নিয়ে সঙ্কট নেই, একথা বারেবারে জানিয়ে আশ্বস্ত করছে কেন্দ্র সরকার। তবে PM মোদী দেশবাসীর কাছে আগেই জানিয়েছিলেন জ্বালানি সেভিংস করতে গণপরিবহণ ব্যবস্থায় বেশি করে জোর দিতে। এবার নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরও বার্তা দিলেন PM নরেন্দ্র মোদী।

 কেন্দ্রীয় মন্ত্রীদের পরামর্শ 'অভিভাবক' মোদীর কেন্দ্রীয় মন্ত্রীদের পরামর্শ 'অভিভাবক' মোদীর
হিমাংশু মিশ্র
  • দিল্লি,
  • 28 May 2026,
  • अपडेटेड 9:20 AM IST
  • দেশে পেট্রোল-ডিজেল নিয়ে সঙ্কট নেই, একথা বারেবারে জানিয়ে আশ্বস্ত করছে কেন্দ্র সরকার।
  • জ্বালানি সেভিংস করতে গণপরিবহণ ব্যবস্থায় বেশি করে জোর দিতে বলেছিলেন মোদী।
  • এবার নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরও বার্তা দিলেন PM নরেন্দ্র মোদী।

দেশে পেট্রোল-ডিজেল নিয়ে সঙ্কট নেই, একথা বারেবারে জানিয়ে আশ্বস্ত করছে কেন্দ্র সরকার। তবে PM মোদী দেশবাসীর কাছে আগেই জানিয়েছিলেন জ্বালানি সেভিংস করতে গণপরিবহণ ব্যবস্থায় বেশি করে জোর দিতে। এবার নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরও বার্তা দিলেন PM নরেন্দ্র মোদী।

কার পুলিং-এর পরামর্শ PM-এর

সূত্রের দাবি, মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের গাড়ির ক্ষেত্রে কার-পুলিং সিস্টেম প্র্যাকটিস করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।  কার পুলিং-এর সহজ অর্থ হল, লিফট দেওয়া বা সফরের সময় অন্য একজন মন্ত্রীর সঙ্গে গাড়ি শেয়ার করে নেওয়া। খোদ PM মোদীর এই পরামর্শে রীতিমতো সাড়া ফেলেছে। এবার কি তবে একই গাড়িতে চড়ে সংসদে বা কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে যাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা?

বেশি করে জল খাওয়ার পরামর্শ

কার পুলিং-এর পাশাপাশি, এই গরমে তাপপ্রবাহের সময় যতটা সম্ভব বেশি জল পান করতেও পরামর্শ দিয়েছেন 'অভিভাবক' নরেন্দ্র মোদী। পাশাপাশি, এলাকার লোকজনকেও যতটা সম্ভব জল পান করতে বলারও কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তৃণমূলী স্তরে নেমে নেতা-মন্ত্রীদের জনসংযোগ বৃদ্ধি করতে পরামর্শ দিয়েছেন। PM জানিয়েছেন, সরকারের কাছে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করা জরুরি।

আমজনতাকে PM মোদী কী পরামর্শ দিয়েছিলেন?

 বুধবার, সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকলকে পর্যাপ্ত পরিমাণে জল ও ORS খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রবীণ ব্যক্তি ও পশুপাখিদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন নমো। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যার ফলে দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হচ্ছে। আমি সমস্ত নাগরিককে যথাসম্ভব সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি।’

একইসঙ্গে  অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা বমিভাবের মতো অস্বস্তিকে অবহেলা না করার পরামর্শই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ তাঁকে ছায়ায় নিয়ে গিয়ে জল বা ORS দিতে বলেছেন PM।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement