Advertisement

Facebook হঠাত্‍ মোদীর সেলফি VIDEO সরাল, পরে ক্ষমাও চাইল, কেন?

PM Modi's selfie video: আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরাল ফেসবুক। এরপরেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। অবশ্য কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ফিরিয়েও আনা হয়।

facebook থেকে সরিয়ে দেওয়া হল PM মোদীর সেলফি VIDEOfacebook থেকে সরিয়ে দেওয়া হল PM মোদীর সেলফি VIDEO
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 11:52 AM IST
  • আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে একটি সেলফি ভিডিও করে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
  • ফেসবুক থেকে সাময়িক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরিয়ে বিপাকে মেটা কর্তৃপক্ষ।
  • কেন্দ্রের কোপে পড়তে পারে জুকারবার্গের সংস্থা।

ফেসবুক থেকে সাময়িক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরিয়ে বিপাকে মেটা কর্তৃপক্ষ। খোদ PM মোদীর করা সেলফি ভিডিও ফেসবুক থেকে সাময়িক ভাবে ডিলিট হয়ে যেতেই কেন্দ্রের কোপে পড়তে পারে জুকারবার্গের সংস্থা।

কী ঘটনা ঘটেছে?

NEET প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে একটি সেলফি ভিডিও করে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দেখা যায়, সেই ভিডিওটি কিছুক্ষণের জন্য ডিলিট হয়ে গিয়েছে ফেসবুক থেকে। এরপরেই মঙ্গলবার এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চায় সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।

সূত্রের দাবি, যান্ত্রিক ত্রুটির জেরেই ভিডিওটি ফেসবুক থেকে সরে গিয়েছিল। যদিও সরকার বিষয়টি নিয়ে এত হালকা ভাবে নিতে নারাজ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, ইতিমধ্যেই Meta-কে এর কারণ দর্শানোর জন্য ডেকেও পাঠানো হয়েছে। অন্যদিকে, মেটার তরফে এক মুখপাত্র জানিয়েছেন, "ভুলবশত ওই ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটিকে আবার ফিরিয়ে আনা হয়েছে।"

সূত্রের দাবি, সরকার ঘটনাটিকে 'অত্যন্ত গুরুত্ব সহকারে' দেখছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে ইতোমধ্যে মেটা এবং ইনস্টাগ্রামের গ্লোবাল হেডদের সমন পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে এই ভিডিওটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  NEET-UG প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি আবেদন করেছিলেন পড়ুয়াদের উদ্দেশে। 

তিন মিনিটের ওই ভিডিওতে মোদী জানান, পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাঁদের অভিভাবক চরম মানসিক কষ্টের সম্মুখীন হয়েছেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আরও কঠোরভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। 

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'এটি কোনও ছোটখাটো বিষয় নয়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য এটি গভীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।'

 

Read more!
Advertisement
Advertisement