Advertisement

PM Narendra Modi: WFH-এর পরামর্শ মোদী, কোম্পানিগুলি কী চাইছে? নেটপাড়ায় তুঙ্গে চর্চা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। জনগণকে জ্বালানি সাশ্রয়, বিদেশ ভ্রমণ কমানো এবং প্রয়োজনে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরামর্শ শুনে কী বলছে কোম্পানিগুলি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ নিয়ে তুঙ্গে চর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ নিয়ে তুঙ্গে চর্চা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 May 2026,
  • अपडेटेड 5:18 PM IST
  • মোদীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে
  • জনগণকে জ্বালানি সাশ্রয়ে WFH-এর পরামর্শ দিয়েছেন
  • কী বলছে কোম্পানিগুলি?

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী জনগণকে জ্বালানি সাশ্রয়, বিদেশ ভ্রমণ কমানো এবং প্রয়োজনে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানান। তাঁর ভাষণের পর নেটপাড়ায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল 'ওয়ার্ক ফ্রম হোম' পরামর্শটি। 

প্রধানমন্ত্রী বলেছেন, ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার ৮৮ শতাংশেরও বেশি আমদানি করে। তাই বর্তমান বিশ্বব্যাপী পরিস্থিতি বিবেচনায় জনগণের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো উচিত। তিনি জনগণকে মেট্রোতে যাতায়াত করতে, এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। 

তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী কোভিড-১৯ মহামারির কথা স্মরণ করে বলেন, 'দেশ অনলাইন মি়টিং, ভিডিও কনফারেন্সিং এবং বাড়ি থেকে কাজ করার মতো ব্যবস্থা গ্রহণ করেছিল। প্রয়োজনে এই পদ্ধতিগুলি পুনরায় গ্রহণ করা হোক জাতীয় স্বার্থে।'

তবে এই বিষয়টিই অনলাইনে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে এক্স এবং লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অনেক অ্যাকাউন্ট থেকে মিম শেয়ার শুরু হয়েছে। কেউ কেউ এটিকে কর্মীদের জন্য স্বস্তির বিষয় বলে উল্লেখ করছেন, আবার কারও জানার ইচ্ছে, কোম্পানিগুলির মনোভাব। 

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'অফিসে গিয়ে এমন মানুষদের দেখা চেয়ে বাড়ি থেকে কাজ করা ভাল, যাদের আপনি দেখতেও চান না।' আর একজন নেট ইউজার লেখেন, 'প্রধানমন্ত্রী মোদী বাড়ি থেকে কাজ করার কথা বলেছেন কিন্তু কোম্পানিগুলি এখনও কর্মাদের অফিসে ডাকার ব্যাপারে অনড়।'

এই বিষয়ে বেশ কয়েকজন IT কর্মীও তাঁদের মতামত জানিয়েছেন। একটি পোস্টে বলা হয়েছে, IT খাতে রিমোট ওয়ার্ক কার্যকর প্রমাণিত হয়েছে এবং এটি উৎপাদনশীলতার উপর উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলে না। কেউ কেউ আবার কোম্পানিগুলিকে হাইব্রিড মডেল পুনর্বিবেচনা করার অনুরোধও জানিয়েছেন। 

Advertisement

অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এ-ও উল্লেখ করেছেন, বাড়ি থেকে কাজ করা কেবল একটি সুবিধাই নয়, বরং এটি সময় ও অর্থ সাশ্রয়েরও একটি উপায়। মানুষের বিশ্বাস এক মাধ্যমে যানজট, জ্বালানি খরচ এবং দৈনন্দিন মানসিক চাপ কমানো যায়।

কোভিড ১৯-এর পর ধীরে ধীরে ম্লান হয়ে আসা ওয়ার্ক ফ্রম হোম করার সংস্কৃতি এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির পর অনলাইনে মানুষ প্রশ্ন তুলছেন, কোম্পানিগুলি ভবিষ্যতে আবারও রিমোট বা হাইব্রিড কর্মপদ্ধতি গ্রহণ করার কথা বিবেচনা করবে কি না। 


 

 

Read more!
Advertisement
Advertisement