Advertisement

Bomb Threat To PM Modi: মোদী, শাহকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, তালিকায় জয়শঙ্করও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অমিত শাহ থেকে শুরু করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একের পর এক বোমার হুমকি মেইল। বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল দিল্লি বিধানসভা এবং মেট্রো স্টেশনও।

মোদী-শাহকে প্রাণনাশের হুমকি মোদী-শাহকে প্রাণনাশের হুমকি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 12:01 PM IST
  • মোদী থেকে শুরু করে শাহ, জয়শঙ্কর
  • প্রাণনাশের একের পর এক হুমকি
  • দিল্লি বিধানসভা, মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের হুমকি। একই ভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও। ইমেল মারফত এই হুমকি এসেছে বলে খবর। 

মঙ্গলবার সকালে বোমা হামলার একের পর এক হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজধানীতে। দিল্লি বিধানসভা থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে খবর। রাতারাতি দিল্লিতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

জানা গিয়েছে, প্রাণনাশের হুমকি পাওয়ার তালিকায় রয়েছেন দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তাও। দিল্লি বিধানসভাও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই মেইলে। তারপরই বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ও পুলিশ বাহিনী তল্লাশি শুরু করেছে। হুমকি ইমেলের ভাষা ছিল উস্কানিমূলক। সেখানে বিচ্ছিন্নতাবাদী এক দাবির সমর্থনের কথাও উঠে এসেছে বলে সূত্রের দাবি। পাশাপাশি একটি সংগঠনের নাম করে দিল্লির প্রশাসনিক নেতৃত্বকে নিশানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ঘটনার পরই তদন্তে নেমেছে নিরাপত্তা সংস্থাগুলি। ই-মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। বারবার হুমকি মেল এলেও এখনও পর্যন্ত তার উৎস চিহ্নিত করতে পারেনি দিল্লি পুলিশ। 

স্পিকার বিজেন্দর গুপ্তা সকাল ৭টা ৪৯ মিনিটে এই ইমেলটি পান। বিধানসভার অফিশিয়াল ইমেল আইডি-তে থ্রেট মেইল আসে সকালে ৭টা ২৮ মিনিটে। সেটিতে লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রিসভার সদস্য মনজিন্দর সিং সিরসার নামে প্রাণনাশের হুমকি রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement