
দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। দেশে সংবিধান কার্যকর হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হয়ে নতুন মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দেন তিনি। এই ঐতিহাসিক দিনে দেশের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। এখান থেকে দেশবাসীর জন্য তাঁর বড় ঘোষণা এবার ভারতের তৈরি বিমান উড়বে দেশ তথা বিদেশের আকাশে।
এখনও পর্যন্ত বিদেশ থেকে তৈরি হয়ে আসে বিমান। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকারের নতুন লক্ষ্য 'মেড ইন ইন্ডিয়া' বিমান।
মুখ্যমন্ত্রীদের নতুন টাস্ক দেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যে কত উন্নতি হচ্ছে এখন তাই দেখবেন তিনি। তাঁর আরও বার্তা 'রাজ্য এগোলেই দেশ এগোবে।’
‘জনতা আমাদের কখনও নিরাশ করেনি’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যতে জনতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ মোদীর। ‘ফের সবকা সাথ, সবকা বিকাশ’-এর বার্তা প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, ‘রাজ্য এগোলেই দেশ এগোবে।’
আরও বলেন, "এত দীর্ঘ সময় ধরে মাতৃভূমি ভারতের সেবা করার সৌভাগ্য লাভ করা কেবল ঈশ্বরের বিশেষ কৃপাতেই সম্ভব হয়েছে। আমার কাছে জনগণই ঈশ্বরের প্রতিমূর্তি।... একটানা দীর্ঘতম মেয়াদে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে আমি আমার পরম সৌভাগ্য বলে মনে করি।"
একটানা সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। ১০ জুন এই নজির গড়েন নমো। এর আগে এই রেকর্ড ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দখলে। ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তিনিই ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বুধবার সেই রেকর্ড ভেঙেছেন তিনি। টানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে রয়েছেন। এমন বিরল কৃতিত্বের অধিকারী হওয়ার পর দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠান বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা।