Advertisement

PM Narendra Modi: পাইপলাইনের রান্নার গ্যাস বাড়ানোর নির্দেশ, LPG সরবরাহ নিয়ে কী বললেন মোদী?

দেশজুড়ে LPG সঙ্কটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নিরাপত্তা ইস্যুতে একটি ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন। যেখানে পাইপলাইনে রান্নার গ্যাস বাড়ানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে মোদী LPG সরবারহ নিয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন। কী বলেছেন প্রধানমন্ত্রী?

বৈঠকে প্রধানমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 11:02 AM IST
  • পাইপলাইনে রান্নার গ্যাস বাড়ানোর উদ্যোগ
  • LPG সরবারহ নিয়েও বিশেষ গুরুত্ব
  • ক্যাবিনেট বৈঠকে আর কী নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং দেশজুড়ে LPG সঙ্কটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নিরাপত্তা ইস্যুতে একটি ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপগুলি ওই বৈঠকে পর্যালোচনা করা হয়। যেখানে বিশেষ ভাবে LPG সরবরাহ নিশ্চিত করা এবং বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির উৎস বের করার উপর জোর দেওয়া হয়।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, LPG ও LNG-র উৎস বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে নতুন সরবরাহ ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। একইসঙ্গে দেশে LPG-র দাম অপরিবর্তিত রয়েছে বলেও খবর। মজুতদারি ও কালোবাজারি রুখতে অ্যান্টি ডাইভারশন অভিযানও চালানো হচ্ছে। 

বৈঠকে জ্বালানি শুল্ক সংক্রান্ত ব্যবস্থা, বিদ্যুৎ খাতের প্রস্তুতি এবং লিজিস্টি ব্যবস্থার মতো জরুরি সরবরাব স্থিতিশীল রাখার পদক্ষেপগুলি পর্যালোচনা করা হয়। আগামী মাসগুলিতে বিদ্যুতের চাহিদা মেটাতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। পাশাপাশি গ্যাস ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলির জন্য নিয়ম শিথিল করা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ বাড়ানোর মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। 

কৃষি, সার, শিপিং, বিমান পরিবহণ, লজিস্টিক এবং ক্ষুদ্র, থোট ও মাঝারি শিল্প খাতে সম্ভাব্য সমস্যার মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। ইউরিয়া উৎপাদন বজায় রাখা এবং DAP ও NPK সারের জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করার কাজ চলছে। রাজ্যগুলিকে মজুতদারি ও অনিয়ম রুখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়াও পাইপলাইনের রান্নার গ্যাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৭-৮ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলিকে গ্যাল পুলিং ব্যবস্থার বাইরে রাখা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে আরও বেশি কয়লা পৌঁছে দিতে রেকের সংখ্যা বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে গরমের সময়ে বিদ্যুৎ সরবরাহে সমস্যা না হয়। 

সরকার জানিয়েছে, গত এক মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের খুচরো দাম স্থিতিশীল রয়েছে। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের আওতায় রিয়েল টাইম নজরদারি ও রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের জন্য কন্ট্রোল রুমও গড়ে তোলা হয়েছে। 

প্রধানমন্ত্রী নাগরিকদের জন্য জরুরি পণ্যের সরবরাহ নিয়েও পর্যালোচনা করেন এবং সংঘাতের প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখার উপরও গুরুত্ব দিয়েছেন। তিনি ভুয়ো তথ্য রুখতে সময়মতো সঠিক তথ্য প্রচারের উপর জোর দেন এবং পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement