Advertisement

PM Narendra Modi foreign Trip: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রায় কত খরচ হয়েছে? জানিয়ে দিল সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ঠিক কত টাকা খরচা হয়েছে? কী কী লাভ হয়েছে এই সব সফরের মাধ্যমে? সরকার জানিয়ে দিল।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরপ্রধানমন্ত্রীর বিদেশ সফর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 4:40 PM IST
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ঠিক কত টাকা খরচা হয়েছে?
  • কী কী লাভ হয়েছে এই সব সফরের মাধ্যমে?
  • সরকার জানিয়ে দিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা নিয়ে আগ্রহের শেষ নেই। অনেকেই জানতে চান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ঠিক কত টাকা খরচ হয়েছে আমাদের দেশের? আর সেই উত্তরটাই এবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মোটামুটি ৭৪.৫ কোটি টাকা খরচ হয়েছে। 

কেন হঠাৎ প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খরচের হিসেব দিল সরকার?
আসলে রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং সিপিআইএমন সাংসদ ডা: ভি শিবদাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলেন (নম্বর ২১৭২)। তাঁরা প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ, বিদেশি বিনিয়োগ এবং যত মৌ সাক্ষর হয়েছে, এই সব বিষয়গুলি জানতে চায়। 

আর এই প্রশ্নেরই লিখিত উত্তর দিয়েছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তিনি ২০২১ সাল থেকে নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ঠিক কত টাকা খরচ হয়েছে, সেটা তুলে ধরেন। 

কী জানা গিয়েছে? 
আজ সরকারের তরফে ২০১৪ সালের আগের কিছু সফরের তথ্যও বিশদে জানান হয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে আমেরিকা যাত্রায় ১০.৭৪ কোটি টাকা, ২০১৩ সালে রাশিয়া যাত্রায় ৯.৯৫ কোটি টাকা, ২০১১ সালের ফ্রান্স যাত্রায় ৮.৩৩ কোটি টাকা এবং ২০১৩ সালের জার্মানি যাত্রায় ৬.০২ কোটি টাকা খরচা হয়েছে। 

বিদেশ যাত্রার ফলে কত টাকার বিদেশি বিনিয়োগ এসেছে?  
প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী একাধিক বিদেশ যাত্রা করেছেন। তবে এই সব সফরে ঠিক কী লাভ হয়েছে, এটাও জানতে চাওয়া হয়েছিল। আর সেই উত্তরটাও দিয়েছে বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রার ফলে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সম্পর্ক আগের থেকে ভাল হয়েছে। এই সব বিদেশ যাত্রার ফলে এপ্রিল ২০২১ থেকে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৩৮১.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এফডিআই-এর মাধ্যমে। শুধু তাই নয়, এই সব সফরের জন্য টেকনোলজি থেকে শুরু করে ইনোভেশন, ইনভেস্টমেন্ট, ডিফেন্স ও এনার্জি সেক্টরে ভারত এগিয়ে গিয়েছে বলেও দাবি করা হয়েছে।

Advertisement

মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে নানা সময় প্রশ্ন তুলে এসেছে বিরোধীরা। এতে কত খরচ হয়েছে, কী লাভ হয়েছে, এই সব তথ্য জানতে চাওয়া হয়েছে। এবার তার উত্তর দিল কেন্দ্রীয় সরকার।  

 

Read more!
Advertisement
Advertisement