Advertisement

PM Narendra Modi: 'NEET প্রশ্নফাঁস মহাপাপ,' 'আরশোলাদের' আন্দোলনের মাঝেই মুখ খুললেন মোদী

NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি জানিয়েছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে।

NDA সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী NDA সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 11:13 AM IST
  • প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া প্রতিক্রিয়া
  • মোদীর কথায়, 'এটা মহাপাপ'
  • তিনি জানিয়েছেন, সরকার কড়া পদক্ষেপ করেছে

NDA-র সংসদীয় দলের বৈঠকে NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি জানিয়েছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। 

NEET প্রশ্ন ফাঁসের ঘটনাকে মোদী 'মহাপাপ' বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, 'এই প্রশ্ন ফাঁসের অপরাধে যারা জড়িত ছিলেন, তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। ১৩ জন বর্তমানে হেফাজতে রয়েছে।'

যারা এই প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ করেছে, তারা প্রত্যেকে কঠোরতম সাজা পাবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রত্যেক রাজ্যের সরকারের কাছে তিনি অনুরোধ করেছেন, এই মর্মে একজোট হয়ে এগোতে এবং ভবিষ্যতে যাতে এমন প্রশ্ন ফাঁসের ঘটনা আর না ঘটে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। ধড়পাকড়, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়ে অভিযান আটকায় পুলিশ। তার মধ্যেই CJP-র সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। CJP জানিয়েছে, সরকারের কাছে তারা মূলত তিনটি দাবি জানিয়েছে। সেই দাবি পূরণ না-হওয়া পর্যন্ত তারা যে ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তেমনই চলবে। এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দফতরে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা বৈঠক হয় শাহ-ধর্মেন্দ্রের। 

এদিকে,  সোনম ওয়াংচুকও জানিয়ে দেন, হাসপাতালে তিনি অনশন চালিয়ে যাবেন। শিক্ষাবিদের হাতে লেখা চিঠি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সংসদ-অভিযানে পুলিশের ভূমিকার নিন্দা করেছেন তিনি। তাঁর কথায়, ‘শান্তিপূর্ণ প্রতিবাদে শামিল যুবসম্প্রদায়ের সঙ্গে যে নৃশংস আচরণ করা হচ্ছে, তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, অনশন চালিয়ে যাব।’ কত দিন অনশন চালাবেন ওয়াংচুক? তিনি জানান, যত দিন না পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংসদ ভবনে সাংসদদের দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, তত দিন অনশন চলবে। হাসপাতালে তাঁর সঙ্গে আন্দোলনকারীদের দেখা করতে দেওয়ার অনুমতিও চেয়েছেন ওয়াংচুক।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement